মানুষের জীবন ভীষণ ক্ষণস্থায়ী।বারে বারে সেলিব্রিটিদের আচমকা মৃত্যু সেটার প্রমাণ দিয়ে যাচ্ছে তবে একটু আগে কল্লোলিনী তিলোত্তমার বুকে যে ঘটনা ঘটলো তা মেনে নিতে পারছেন না সঙ্গীতপ্রেমী মানুষরা। মাত্র 53 বছর বয়সে চিরঘুমের দেশে পাড়ি দিলেন বলিউডের বিখ্যাত গায়ক কেকে।
আজ নজরুল মঞ্চের গুরুদাস কলেজ এর ফেস্ট ছিল সেখানেই গাইতে এসেছিলেন কে কে।যাকে নিয়ে গতকাল তুমুল বিতর্ক সৃষ্টি করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি গায়ক রূপঙ্কর বাগচী। তার দাবি ছিল কেকের থেকে তিনি অনেক ভালো গান করেন তাহলে তাকে নিয়ে কেন উত্তেজনা হয় না? লাইভটা করার পর তিনি প্রচুর মানুষের গালমন্দ খেয়েছিলেন। আর এখন তো প্রচুর পরিমাণে খাচ্ছেন। অনেকে বলছেন যে এরকমটাই প্রাপ্য ওনার।
যে মানুষটাকে নিয়ে এত সমালোচনা করলেন রূপঙ্কর সেই মানুষটাই কিছুক্ষণ আগে না ফেরার দেশে চলে গেল।
মাত্র 53 বছর বয়সে থেমে গেল দেশের অন্যতম প্রিয় সুরের জাদুকর এর গলা। তার গাওয়া বিখ্যাত বলিউড গান আলভিদা আলভিদার সুরে তাকে বিদায় জানালো গোটা দেশ। চোখের জলে ভাসছে সঙ্গীতপ্রেমীরা। কেউ মানতেই পারছেন না কেকে আর নেই।





