বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ, সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন তিনি। বর্ষিয়ান অভিনেতা একাধিকবার বিভিন্ন বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেও, তার অভিনয় দক্ষতা সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে দিয়েছেন। তবে এবার বলিউড নিয়ে সরাসরি বিস্ফোরক মতামত করে রাখলেন অভিনেতা।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে ধর্ম বৈষম্য নিয়ে সরাসরি মুখ খুলেছেন তিনি।তিনি বলেন “আমি জানি না বর্তমানে ইসলাম ধর্মাবলম্বী অভিনেতারা ইন্ডাস্ট্রিতে কোনও প্রকার বৈষম্যের শিকার কি না। আমি মনে করি এখানে আমাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইন্ডাস্ট্রিতে একটিই ঈশ্বর। সেটা হল ধন। তুমি যত বেশি টাকা এনে দিতে পারবে, তোমাকে তত বেশি শ্রদ্ধা করা হবে।”
এই প্রসঙ্গে মতামত রাখতে গিয়ে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেছেন। পাশাপাশি তার অভিযোগ “সরকারের হয়ে কথা বলবে, এমন ছবি তৈরি করার জন্য বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। সেই সব ছবি তৈরির জন্য আর্থিক সাহায্যও করা হচ্ছে।” কঠিন এই অবস্থার সাথে জার্মানির হিটলার শাসনের তুলনা করেছেন বর্ষীয়ান অভিনেতা।
আফগানিস্তানে তালিবানি শাসন নিয়ে কিছুদিন আগে মন্তব্য করে বিতর্কে জড়ান অভিনেতা।ঠিক কি বলেছিলেন তিনি? সংবাদমাধ্যমে তিনি বলেন “আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হলেও বিশ্বের কাছে তা চিন্তার বিষয়। ভারতীয় মুসলিমদের একটি অংশ এই বর্বরদের ক্ষমতায় আসার বিষয়টি উদ্যাপন করছে। তা যথেষ্ট বিপজ্জনক।”
অভিনেতার এই বক্তব্যকে ব্যাপক ভাবে বিরোধিতা করেন অনেকেই। তবে তিনি আরো একবার এই বিষয়ে মুখ খুলেছেন।তিনি বলেন আমি তাঁদের কথা বলছিলাম, যাঁরা প্রকাশ্যে তালিবানকে সমর্থন করেন। ওরা অতীতে যা করেছে, সেটা দেখে আমাদের প্রত্যেকেরই চিন্তিত হওয়া উচিত।’’পাশাপাশি তিনি দুঃখিত একাংশ ইসলামিক মানুষজন তালিবানি শাসনকে সমর্থন করছেন।এই প্রসঙ্গে অভিনেতার অনুভূতি “দাবানল ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয় না।”





