মাত্র ৪০ বছর বয়সেই বলিউডে ইন্দ্রপতন ঘটেছে।হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার।গত ২রা সেপ্টেম্বর ঘুমের মধ্যেই তারার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা।
বিগবস ১৩তে রিয়েলিটি শোয়ের বিজেতা সিদ্ধার্থের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তার বান্ধবী শেহনাজ গিল। অনুগামীরা অভিনেতার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ।বিগ বস থাকাকালীন দুজনের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। যদিও সম্পর্কের কথা জানাননি কেউই।তাদের একসাথে সিডনাজ বলতেন অনুগামীরা।এমনকি এই বছরের শেষে বিয়ের ও কথা বার্তা ছিল। কিন্তু সে সব এখন অতীত।
মৃত্যুর ১২ দিন পেরিয়েছে, তবুও স্মৃতির ভিড়ে আচ্ছন্ন তার বান্ধবী শেহনাজ।তিনি পুরো চুপ হয়ে গেছেন। কারোর সাথেই সেভাবে কথা বলছেন না। পাশাপাশি তিনি যাদের সাথে দেখা করেছেন তাদের প্রত্যেকের মতেই একদমই মানসিকভাবে ভালো নেই তিনি। বরং মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করছেন তিনি। তাকে নিয়ে চিন্তায় সকলেই। কিভাবে সবটুকু ভুলে মানিয়ে নেবেন সেটাও প্রশ্ন।
তবে কঠিন সময়ে তিনি পাশে পেলেন সিদ্ধার্থর মা রীতা শুক্লাকে। সূত্রের খবর তিনি নিজেই শেহেনাজের পাশে দাঁড়ান এই সময়ে।পাশাপাশি তিনি বলেন শেহনাজ খুব দ্রুত এই অন্ধকার সময় টা ভুলে কাজে ফিরুক, নিজেকে ব্যস্ত রাখুক। পাশাপাশি তার আশঙ্কা শোক কাটিয়ে উঠতে না পারলে শেহনাজ মানসিক অবসাদেরও শিকার হতে পারেন। তাই স্বাভাবিকভাবেই তিনি এই সময়ে পাশে দাঁড়ান শেহেনাজের।





