ছুটি কাটাতে নাকি প্রি ওয়েডিং শুট? সমুদ্র পাড়ে ছুটির মুডে বনি-কৌশানি, চলতি বছরেই কী সাত পাকে বাঁধা পড়ছেন জুটি?

লোকসভা নির্বাচন মিটতেই ছুটি কাটাতে গেলেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় (Bonny-Koushani)। এয়ারপোর্টে তাদের দেখা মিলল একসাথে। কোথায় যাচ্ছেন ছুটিতে, তা স্পষ্ট করে কিছুই বলেননি অভিনেতা-অভিনেত্রী। তবে এই দুই তারকার সোশ্যাল মিডিয়া স্টোরিতে বোঝা গেল তারা কোথায় ঘুরতে গেছেন। কোথায় অবসরযাপন করছেন। অনেকেই বলছেন বিয়ের জন্য নাকি আদর্শ জায়গা খোঁজ করতেই পাড়ি দিয়েছেন ভ্রমণে। আবার কিছু নেটনাগরিকের মতে এই জুটি নাকি প্রি ওয়েডিং শুট করতে গিয়েছেন।

বনি ও কৌশানি (Bonny-Koushani) বর্তমানে এখন রয়েছেন নর্থ গোয়াতে। উত্তর গোয়াতে থাকা মানেই পাব, নাইট ক্লাবিং। আর তাতেই মজে রয়েছেন এই তারকা জুটি। অবশ্য দুজনে একা যাননি সঙ্গে রয়েছেন তাদের বন্ধুবান্ধবেরাও। যার ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যাচ্ছে। বনি কৌশানি দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে তাদের ছবি শেয়ার করে চলেছেন।

সূত্র খবর অনুযায়ী, জানা গিয়েছিল লোকসভা ভোটের পরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই জুটি (Bonny-Koushani)। তবে বরাবর তারা বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন চলতি বছরে তাদের বিয়ের কোন পরিকল্পনাই নেই। তবে কি ২০২৫-এ গাঁটছড়া বাঁধবেন এই জুটি (Bonny-Koushani)। সেই সাক্ষাৎকারেই ডেস্টিনেশন ওয়েডিং এর ইচ্ছা প্রকাশ করেছিলেন কৌশানি।

 

View this post on Instagram

 

A post shared by Bonny Sengupta (@bonysengupta)

২০১৫ সালের রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ দিয়ে একসঙ্গে অভিনয়ের পর্দায় পা রাখেন বনি ও কৌশানি (Bonny-Koushani)। তখন থেকেই তাদেরকে কেমিস্ট্রি দর্শকদের মনে ধরেছিল। আর সেই সিনেমাতেই নাকি তাদের প্রেমের সূত্রপাত। সম্পর্ক কখনো লুকিয়ে রাখেন নি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তারা সম্পর্কে রয়েছেন। ২০২৩ সালে যখন দুর্নীতিতে নাম জড়ায়, বনির তখন সাপোর্ট সিস্টেম হয়ে পিছনে দাঁড়িয়ে ছিল কৌশানি। সমস্ত ঘাত-প্রতিঘাত তিনি নিজের হাতে সহ্য করেছেন তবে বনির গায়ে একটাও আঁচ আসতে দেননি। এই তারকা জুটি একসঙ্গে একটি প্রযোজনা সংস্থা চালান। এই সংস্থার প্রথম সিনেমা ছিল ২০২৩ সালের ‘ডাল বাটি চুরমা’।

কোথায় ডেস্টিনেশন ওয়েডিং করতে চান, সেই কথাও ফাঁস করেছিলেন বনি ও কৌশানি (Bonny-Koushani)। এই তারকা জুটি জানিয়েছিলেন, কোভিডের আগে দুজনের বিয়ের পরিকল্পনা করেছিলেন তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ‌আপনি ঠিক করে নিয়েছিলেন বাইরে কোথাও দুই পরিবার মিলে মজা করে বিয়েটা সারবেন। তারপর কলকাতায় ফিরে রিসেপশন দেবেন। সেরকমই পরিকল্পনামাফিক কোথায় যাবেন তারা? বনি উত্তর দিয়েছিলেন, “আমাদের দুজনের খুব পছন্দের জায়গা হল বালি (ইন্দোনেশিয়া) অথবা থাইল্যান্ডের কো সামুই। দেখা যাক কী হয়!”

RELATED Articles