Arijit Singh Sonu Nigam’s new song: এ বছর ছিল মৃণাল সেনের জন্ম শতবর্ষ। দর্শকেরা অপেক্ষা করছিলেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা পদাতিক (Padatik) ছবির মুক্তির অপেক্ষায়। ছবির পোস্টার, অভিনেতার লুক দেখা গেলেও সিনেমার প্রথম ঝলক দেখবার অপেক্ষায় ছিলেন সকল ভক্তরাই। এবার মৃণাল সেনের জন্মদিনে প্রকাশ্যে এল এই সিনেমার টিজার। টিজার দেখে চমকে উঠেছেন দর্শকেরা। সেখানে বাঙালিয়ানা সাজে ধুতি পাঞ্জাবিতে অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখে রীতিমতো তাক লেগে গেছে দর্শকদের। তার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। আর সৃজিত ভক্তরাও এতদিন ধরে এরই অপেক্ষা করছিল।
এতদিন ধরে এই ছবির (Padatik) ঝলকের অপেক্ষা করছিলেন দর্শকেরা। টিজার দেখে আপ্লুত ভক্ত থেকে শুরু করে চঞ্চল চৌধুরীর অনুরাগীরাও। এই সিনেমায় একেবারে অন্যভাবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। পর্দায় মৃণাল সেন হয়ে ওঠার যে কসরত চঞ্চল চৌধুরী করেছেন তা টিজারে ফুটে উঠেছে স্পষ্ট ভাবে। তার অভিনয় সবকিছু ছাপিয়ে গেছে। মৃণাল সেনের সঙ্গে কী যোগ ছিল মমতা শঙ্করের। সেই কথাই অভিনেত্রী জানিয়েছেন দর্শকদের (Arijit Singh Sonu Nigam’s new song)।
এই ছবি (Padatik) দেখতে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। এবার সেই উত্তেজনা অপেক্ষা আরও বাড়িয়ে দিয়ে প্রকাশ্যে এল এই ছবির প্রথম গান তু জিন্দা হ্যায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, চঞ্চল চৌধুরী অভিনীত পদাতিক ছবির প্রথম গান হিসেবে মুক্তি পেল তু জিন্দা হ্যায় (Arijit Singh Sonu Nigam’s new song)। গানটিতে ভরপুর রয়েছে দেশাত্মবোধের ছোঁয়া। গানটি গেয়েছেন সোনু নিগম এবং অরিজিৎ সিং। পদাতিক ছবির হাত ধরে এই প্রথমবার একসঙ্গে যুগলবন্দিতে গান গাইলেন সোনু নিগম এবং অরিজিৎ সিং (Arijit Singh Sonu Nigam’s new song)।
পদাতিক (Padatik) ছবিতে তু জিন্দা হ্যায় গানটি লিখেছেন শৈলেন্দ্র। সুর দিয়েছেন সলিল চৌধুরী। আর এই ছবির এই প্রথম গানটির মিউজিক ডিজাইন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তু জিন্দা হ্যায় গানটিতে ধরা পড়েছে সেই সময়ের ছবি (Arijit Singh Sonu Nigam’s new song)। অশান্ত উত্তাল ছবি ধরা পড়েছে এই গানটির মাধ্যমে। এই গানে উঠে এসেছে মৃণাল সেনের কাজের দৃশ্য। তু জিন্দা হ্যায় গানটির ফাইনাল ট্র্যাক প্রযোজনা করেছেন শমীক চক্রবর্তী। অরিজিৎ সিংয়ের অংশ রেকর্ড করেছেন সুকান্ত সিং। আবার, মুম্বইয়ের কৃষ্ণা স্টুডিওতে সোনু নিগমের অংশ রেকর্ড করা হয়েছে (Arijit Singh Sonu Nigam’s new song)। শিলাদিত্য সরকার এই গানের মিক্সিং এবং মাস্টারিংয়ের বিষয়টা দেখছেন।
পদাতিক (Padatik) ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করছেন এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে মৃণাল সেনের স্ত্রী এর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মনামী ঘোষকে। বেশ কিছুদিন আগে মনামী ঘোষের লুক সামনে এসেছে। সত্যজিৎ রায় হিসেবে এই ছবিতে অভিনয় করবেন জিতু কমল। ইতিমধ্যে এই ছবি নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সেখানে সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে পদাতিক ছবিটি।





