পরিচালক শ্রীলেখা! ঋতুকে কি কাস্ট করবেন? ‘সম্পর্ক তো ভালো নয় ভাবতে সময় লাগবে!’

টলিউড ইন্ডাস্ট্রিতে স্পষ্টবাদী চরিত্র তিনি। ‌ কাউকেই রেয়াত করেন না। এমনিতে খুল্লামখুল্লাও বটে এই বাম সমর্থক অভিনেত্রী। রাখঢাক খুব কম। ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে তার জুড়ি মেলা ভার! আর এই করতে গিয়েই ইন্ডাস্ট্রিতে বেশকিছু শত্রু বানিয়ে বসে আছেন তিনি। তাঁর কম কাজ করার অন্যতম কারন এটাও।

আরও পড়ুন-কর্তব্যে কমতি নেই! হাঁটুজল নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রের প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সোহম

তবে এবার শুধুমাত্র অভিনেত্রী নন, পরিচালক সত্ত্বাকেও প্রকাশ্যে আনছেন শ্রীলেখা। ইতিমধ্যেই তিনি পরিচালনাতেও হাত পাকিয়েছেন। ‘বিটার হাফ’ শর্ট ফিল্মটি তাঁর নির্দেশনায় তৈরী। এই ছবির কাজ প্রায় শেষ। অপরদিকে তাঁর নতুন চিত্রনাট্যও লেখা শেষ হয়ে এসেছে। তবে তাঁর প্রজেক্টের কাস্টিং প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে এল ঋতুপর্ণা সেনগুপ্ত কথা।

বেশ কিছুদিন আগেই ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির জন্য তিনি কাজ পাননি বলে অভিযোগ করেছিলেন। সেই ঋতুপর্ণাকেই কি নিজের কাজে নেবেন তিনি? কি বলছেন শ্রীলেখা?

অভিনেত্রী পরিচালকের কথায়, তাঁর আগামী তিনটে প্রজেক্টের ভাবনা আলাদা হলেও কাহিনীগুলি নারীকেন্দ্রিক। এর মধ্যেই একটি গল্প এক ষাট-সত্তর বছর বয়সের মহিলার যিনি একা থাকেন। তাঁর মেয়ে থাকেন বিদেশে। অপর একটি গল্প একজন অভিনেত্রীকে নিয়ে। এটি একটি সাইকোলজিক‍্যাল, ম্যাজিক রিয়েলিটি। আরও একটি গল্প রয়েছে যার মূল কেন্দ্রে রয়েছেন চল্লিশ বছর বয়সী এক মহিলা।

আরও পড়ুন-সদ্য‌ই ২৯শে পা দিলেন ‘মিঠাই’এর উচ্ছে বাবু! কেমন কাটল জন্মদিন?

৪০ বছর বয়সী চরিত্রটার সঙ্গে খাপ খায় শ্রীলেখার নিজেরই। ‌এই চরিত্রে মানানসই অভিনেত্রী হিসেবে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও! বিবাদ ভুলে নিজের ছবির স্বার্থে কি ঋতুপর্ণাকে কাস্ট করবেন শ্রীলেখা?

তবে এই গল্পে ঋতুপর্ণাকে ‘পারফেক্ট’ মনে হলেও শ্রীলেখার সঙ্গে ঋতুপর্ণার সম্পর্ক ভালো নয়। ফলে শ্রীলেখা এই ব‍্যাপারে ভাবতে একটু সময় চেয়ে নিয়েছেন। এবার দেখা যাক এই চরিত্রে অভিনয় স্বয়ং শ্রীলেখা নিজে করেন না বিরোধ ভুলে ঋতুপর্ণাকে কাস্ট করেন!

RELATED Articles