সদ্য‌ই ২৯শে পা দিলেন ‘মিঠাই’এর উচ্ছে বাবু! কেমন কাটল জন্মদিন?

বাংলা সিরিয়াল প্রেমীদের মনে এখন একটাই নাম ‘মিঠাই’! আর তাইতো সব সিরিয়ালকে টেক্কা দিয়ে টিআরপির শিখরে রয়েছে এই ধারাবাহিকটি।

রাগী সিদ্ধার্থ ও মিষ্টি মিঠাইয়ের জম্পেশ প্রেম কাহিনী মন জিতেছে বাঙালির। সিদ্ধার্থের চরিত্রে দারুন অভিনয় করছেন অভিনেতা আদৃত রায়। গানেও তিনি তুখোড়। সুদর্শন এই অভিনেতা গতকালই পা দিলেন ২৯ বছরে।‌ লকডাউনের মধ্যেই কাটলো জন্মদিন। ‌টলিউড ইন্ডাস্ট্রিতে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রথম পা রাখেন আদৃত।

আরও পড়ুন-কর্তব্যে কমতি নেই! হাঁটুজল নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রের প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সোহম

লা মার্টিনিয়ার ফর বয়েজ, তারপর টেকনো ইন্ডিয়া সল্টলেক থেকে স্নাতক। পড়াশোনায় বেশ ভালো ছেলেটার প্রথম প্রেম গান। নিজের ভবিষ্যৎ হিসেবে শিল্পের যে কোন‌ও একটা মাধ্যমকেই বেছে নিতেন তিনি বলে জানিয়েছেন।

প্রথমে ‘পোস্টার বয়েজ’ নামের  একটি ব্যান্ডের লিড সিঙ্গার হিসেবে গান গাইতেন তিনি। এরপর ২০১৬ সালে ‘৯ নং পেয়ারা বাগান লেন’ ছবিতে টাইটেল ট্রাকটির মধ্য দিয়ে টলিউডের প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে পা রাখেন আদৃত।‌

২০১৮ সালে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরে প্রথম অভিনয়। ‘নূর জাহান’ ছবির হাত ধরে টলিউডে অভিষেক করেন আদৃত। বিপরীতে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পুজা চেরি রায়। ‌যোদ্ধা ছবিতে রাজের সহ পরিচালক হিসাবেও কাজ করেছেন আদৃত।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি টলিউডের এই চকলেট বয়কে। ‌ একের পর এক ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’ ছবিতে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন আদৃত।

আরও পড়ুন- অল্পের জন্য ‘যশ’-এর হাত থেকে রক্ষা পেল কলকাতা, আগামী দু’দিন বিভিন্ন জেলায় বৃষ্টি

সিনেমায় অভিনয় করলেও সিরিয়ালের বিষয়েও তার নাক সিঁটকানো নেই।‌তাঁর কথায়, টেলিভিশন হোক বা বড় পর্দা চরিত্র ও কাহিনি পছন্দ হলেই তিনি হ‍্যাঁ করে দেন। প্রথম মিঠাইয়ের হাত ধরে সিরিয়ালের দুনিয়ায় পা রাখেন আদৃত। বিপরীতে সৌমীতৃষা কুন্ডু।

আরও অন্যান্য খবর