কেন সুশান্তকে (Sushant Singh Rajput) তাঁর মৃত্যুর ছয় দিন আগেই ছেড়ে চলে এসেছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন সিবিআইয়ের (CBI) তদন্তকারী অফিসাররা। রিয়া (Rhea Chakraborty) তাদেরকে যে উত্তর দিয়েছেন তাতে কোনো ভাবেই সন্তুষ্ট নন তারা।
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যুর মামলায় রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) পরপর ২ দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI) । রবিবার অভিনেত্রীকে টানা ১০ ঘণ্টা জেরা করা হয়েছে এবং সূত্রের খবর আজ সোমবারও জেরা করা হতে পারে তাকে। কিন্তু এত জিজ্ঞাসাবাদের পরেও কিছু উত্তরে কোন মতেই খুশি হতে পারছেন না তদন্তকারী অফিসাররা। দুটি প্রশ্নের উত্তর তাদেরকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে।
সেই দুটি প্রশ্ন হলো গত ৮ই জুন সুশান্তের (Sushant Singh Rajput) সঙ্গে কি তার সত্যিই বিচ্ছেদ হয়েছিল, এবং যদি হয়ে থাকে তাহলে প্রকৃত কারণ কী। এই দুটি প্রশ্নের উত্তরে রিয়া (Rhea Chakraborty) যা বলেছেন তা তদন্তকারী অফিসারদের মনঃপূত হয়নি। এছাড়াও ৮ই জুনের পর রিয়া সুশান্তের কোন খোঁজ নেননি কেন প্রশ্নের উত্তরে রিয়া জানান যে, তার বদলে তার ভাই সৌভিক চক্রবর্তী (Shouvik Chakraborty) খোঁজ নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই উত্তরে সন্তুষ্ট হয়েছেন সিবিআই অফিসাররা।
এছাড়াও সুশান্তের (Sushant Singh Rajput) সঙ্গে যে ইউরোপ ভ্রমণ তিনি গত বছর করেছিলেন সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয় রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) কাছে। এখনো পর্যন্ত রিয়াকে মোট ৫০ টি প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে।





