Big Breaking: রিয়া চক্রবর্তীর নামে এফআইআর দায়ের করতে পারে সিবিআই

যত সময় এগোচ্ছে ততই রিয়া চক্রবর্তীর বাঁচার সুযোগ শেষ হচ্ছে এমনটাই মনে করছেন সুশান্ত অনুরাগীরা। এবার সূত্র মারফত জানা গেল সিবিআই খুব শীঘ্রই রিয়া চক্রবর্তীর নামে এফআইআর দায়ের করতে চলেছে। এই এফআইআর দায়ের হলে রিয়াকে আর কোন শক্তি বাঁচাতে পারবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে আজ সকালেই এই ঘটনার সিবিআই তদন্তের জন্য বিহার সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যে সুপারিশ জানিয়েছিল তাতে সায় দিয়েছে কেন্দ্র। তার কিছুক্ষণ পরেই সিবিআইয়ের তরফে এত বড় একটা পদক্ষেপের খবর পাওয়া যাওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন সুশান্ত সিং রাজপুতের সেইসব অনুরাগীরা যারা দীর্ঘ প্রায় দুই মাস ধরে সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর ন্যায় বিচারের দাবি করে আসছিলেন।

এছাড়াও আজকে রিয়া চক্রবর্তী শীর্ষ আদালতে আরেকটি বড়সড় ধাক্কা খেয়েছেন। পাটনা পুলিশ কেন এই মামলার বিচার করবে প্রশ্ন তুলে রিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যাতে মামলাটি পাটনা থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করা যায়। কিন্তু সুপ্রিম কোর্ট রিয়ার সেই আবেদন খারিজ করে দেয় এবং জানায় যে পুলিশ চাইলে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পারে। ফলে রিয়া চক্রবর্তীর এই মামলায় বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন সুশান্ত ঘনিষ্ঠরা।

https://twitter.com/ANI/status/1291016051015086082?s=20

এছাড়াও আগামী ৩ দিনের মধ্যে মহারাষ্ট্র সরকারকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর যাবতীয় তথ্য পেশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিনেতার মৃত্যু তদন্ত নিয়ে মহারাষ্ট্র এবং বিহার, এই দুই রাজ্যের মধ্যে যে তরজা শুরু হয়েছে, তার ভিত্তিতেই বুধবার সংশ্লিষ্ট ইস্যুতে রাজনৈতিক দলগুলির মতামত পেশ করারও নির্দেশ দিল শীর্ষ আদালত। আর এই রিপোর্টের ভিত্তিতেই আগামী সপ্তাহে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment