ফের ছোটোপর্দায় ফিরতে চলেছে CID, গুঞ্জন নাকি সত্যি? কী বলছেন ইন্সপেক্টর অভিজিৎ? Copy

ছোটো পর্দায় CID-এর নাম শুনলেই দর্শক কেমন যেন নস্টালজিক হয়ে পড়েন। একটা রহস্য, তা খুন হোক, চুরি হোক বা অপহরণ, সেই রহস্যের জট খুলতে নেমে পড়ত CID। আর এই টিমকে নেতৃত্ব দিতেন এসিপি প্রদ্যুম্ন।

দীর্ঘ ২০ বছর ধরে টেলিভিশনের পর্দায় রাজ করেছে এই শো। একটি বা দুটি পর্বে টানটান রহস্যের কিনারা করা বেশ উপভোগ করতেন দর্শকমহল। সেই CID-ই কী ফের ফিরতে চলেছে টেলিভিশনের পর্দায়? অন্তত হিন্দি টেলিভিশন জগতে তো তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

১৯৯৮ সালে যাত্রা শুরু করে CID। টেলিভিশনের পর্দায় সবচেয়ে বেশিদিন চলা শো-এর রেকর্ড করেছিল CID। এই শো-এর অন্যতম অভিনেতা হলে আদিত্য শ্রীবাস্তব। যিনি ইন্সপেক্টর অভিজিৎ হিসেবে নাম লেখান এই শো-তে। তবে কয়েকটি পর্বের জন্য নাম লেখালেও তা দেখতে দেখতে কেটে যায় ২০টা বছর।

এরপর কেটে গিয়েছে তিন বছর। এবার শোনা যাচ্ছে ফের নতুন করে ছোটোপর্দা মাতাতে আসছে CID। এটা যদি সত্যি হয়, তাহলে যে তা দর্শকের কাছে অত্যন্ত আনন্দদায়ক বিষয় হবে, তা বলাই বাহুল্য। তবে এই গুঞ্জন কতটা সত্যি? এই নিয়ে আদিত্য কথা বললেন এক সংবাদমাধ্যমের সঙ্গে।

আরও পড়ুন- প্রকাশ্যেই জানালেন ‘খুব ভালোবাসি’, কাঞ্চনের জন্য ব্যাকুল তাঁর বান্ধবী শ্রীময়ী

তাঁর কথায় CID নতুন করে আসা নিয়ে কথাবার্তা চলছে কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “কথাবার্তা অনেকদিন ধরেই তো চলছে। নির্মাতাদের তরফে আমাকে মাঝেমধ্যেই ফোন করে বলে আপনারা সবাই তৈরি থাকুন। আমরা একটু অন্যভাবে CID-টা নিয়ে ফিরব। তবে CID আসবে কি না, সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষকেই নিতে হবে। তাই ফিরবে বলেই শুনেছি। কিন্তু ঠিক কবে, সেটা এখনই বলতে পারছি না”।

বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে নানান ধরনের শো বা কন্টেন্ট সহজেই দেখে ফেলা, খুব একটা কষ্টকর নয় দর্শকদের জন্য। তাই CID টিভিতে যদি কামব্যাক করলে, তা নিঃসন্দেহে বেশ চ্যালেঞ্জিং হবে, এমনটাই মনে করা হচ্ছে।

আর এই কারণেই হয়তো এই শো-কে একটু অন্যভাবে ফেরানোর কথা ভাবছেন নির্মাতারা। তবে অভিজিতের কথা যদি সত্যি হয়ে থাকে এবং চ্যানেল কর্তৃপক্ষ যদি এই বিষয়ে সবুজ সংকেত দেয়, তাহলে আরও একবার এসিপি প্রদ্যুম্ন, অভিজিৎ ও দয়ার সঙ্গে রহস্যের সন্ধানে বেরিয়ে পড়বে দর্শক। আর এই শো যে ফের একবার হিট হবেই, এ বিষয়ে কোনও দ্বিমত নেই।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles