রথযাত্রাও একসঙ্গেই কাটিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও তারা ‘বান্ধবী’ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। মাহেশের রথযাত্রার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দুজনেই। তবে একসঙ্গে কোনও ছবি না দিলেও তাদের আশেপাশের পরিবেশ দেখে স্পষ্টই ছিল যে তারা একই রথযাত্রার অনুষ্ঠানে সামিল হয়েছেন।
কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর বিতর্ক কিছুটা দমলেও ফের স্বমহিমায় ফিরেছেন শ্রীময়ী। নেট মাধ্যমে একের পর এক ছবি, ভিডিও শেয়ার করেছেন। কিছু কিছু পোস্ট আবার বেশ ইঙ্গিতবাহী। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী যা ফের উস্কে দিয়েছে গুঞ্জন।
দোলনায় দুলতে দুলতে রবি ঠাকুরের গানে একটি রিল বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রীময়ী। ‘কতবারও ভেবেছিনু’ গানের সঙ্গে ঠোঁট মেলান তিনি। এরই সঙ্গে ক্যাপশনে লেখা, “আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি”। এই ভিডিও পোস্ট করার পরই প্রশ্ন উঠে এসেছে যে কাকে এত ভালোবেসে প্রেম নিবেদন করলেন শ্রীময়ী? এরই সঙ্গে ফের উঠেছে কাঞ্চনের প্রসঙ্গ। নেটিজেনদের একাংশের মতে, কাঞ্চনকেই নিজের ভালোবাসার কথা এভাবে জানালেন অভিনেত্রী।
View this post on Instagram
উল্লেখ্য, কিছুদিন আগেই কাঞ্চন ও শ্রীময়ীর পরকীয়ার গুঞ্জন ওঠে। কাঞ্চনের স্ত্রী পিঙ্কিও তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেন। আত্মপক্ষ কমর্থনে শ্রীময়ী জানিয়েছিলেন, “এর ফলে আমার কর্মক্ষেত্রে অনেক ক্ষতি হবে। আমি যে পরিবারে বড় হয়েছি, সেখানে হাই-সোসাইটি, মিডিয়া, লাইমলাইট কিছু দেখেনি। আমার পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়, কাজ ছাড়া এমন একটা কারণে আমি লাইমলাইটে আসব কোনওদিন ভাবিনি”।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় নিখিলকে খোঁচা নুসরতের, হঠাৎ কী হল অভিনেত্রীর জীবনে?
কাঞ্চনের বিরুদ্ধে তাঁর স্ত্রী অভিযোগ আনেন যে কাঞ্চন সন্তানের প্রতি আদর্শ বাবার ভূমিকা পালন করেন না। এর পালটা পিঙ্কির বিরুদ্ধেও সরব হন কাঞ্চন। তৃণমূল বিধায়ক দাবী করেছিলেন যে পিঙ্কি ২০ দিনও ঠিকমতো সংসার করেননি।
এরপর একে অপরের বিরুদ্ধে হামলা, পালটা হামলার অভিযোগে থানারও দ্বারস্থ হন এই তারকা দম্পতি। এই বিতর্কের কথা মাথায় রেখেই হয়ত এক জায়গায় উপস্থিত থাকা সত্ত্বেও একসঙ্গে কোনও ছবি পোস্ট করেন নি কাঞ্চন-শ্রীময়ী। তবে কিছুদিন আগে শ্রীময়ীর জন্মদিনের দিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন কাঞ্চন, সেই খবরও ভাইরাল হয়ে যায়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার