এবছর কেউ ফেল করেনি মাধ্যমিকে, ১০০ শতাংশই পাশ, প্রথম স্থানে ৭৯ জন

একেবারে একশোয় একশো। না কোনও নম্বর নয়, এই বছর মাধ্যমিকের ফলাফল। পুরো একশো শতাংশই এই বছর পাশ করেছে মাধ্যমিকে। তবে এতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। করোনা অতিমারির জেরে এ বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে হয়েছে ফলাফল। তাই পাশের হার যে এমন হবেই, তা তো জানা কথাই।

এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে ৭৯ হন, এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের তরফে। এবছর মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৬৯৮।

এবার এক নজরে দেখে নেওয়া যাক মাধ্যমিকের পরিসংখ্যান

  • এবছর সর্বোচ্চ নম্বর ৬৯৭। একজন নয়, অনেকে সেই নম্বর পেয়েছে। ৭৯ জন প্রথম হয়েছে। গতবছর মাধ্যমিকে সর্বোচ্চ ৬৯৪ নম্বর ছিল এবং তা পেয়েছিল একজন। প্রথম হয়েছিল পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের অরিত্র পাল।
  • এবছর মাধ্যমিকের ফর্ম জমা পড়েছিল ১০,৭৯,৭৪৯ জন পড়ুয়ার।
  • এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,৬৫,৮৫০ ও ছাত্রীর সংখ্যা ৬,১৩,৮৪৯। গত বছরেও ছাত্রীর সংখ্যাই বেশি ছিল। এবছর সেই ব্যবধান আরও বেড়েছে।
  • এবছর মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ। ২০২০ সালে পাশের হার ছিল৮৬.৩৪ শতাংশ।

কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে?

কীভাবে মাধ্যমিকের ফলাফল জানা যাবে?

১) উপরোক্ত কোনও একটা সাইটে যেতে হবে।

২) এরপর ‘WBBSE class 10 results’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) এরপর ‘Submit’-এ ক্লিক করতে হবে।

৪) এরপর স্ক্রিনে দেখা যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।

৫) রেজাল্ট ডাউনলোড করে রাখার অপশনও রয়েছে।

অ্যাপের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবেন?

অ্যাপের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য Google Play অথবা http://www.results.shiksha থেকে ‘Madhyamik Result 2021’ অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখান থেকে বিনামূল্যেই মাধ্যমিকের ফল জানা যাবে।

RELATED Articles