সংসার চালানোর কষ্ট থেকে মুক্তি,এসিপি প্রদ্যুমানের অনুরোধে আবার শুরু হতে চলেছে সিআইডি!

টেলিভিশন জগতে যে প্রোগ্রাম গুলি দীর্ঘদিন ধরে চলেছে তার মধ্যে অন্যতম হলো সোনি টিভির সি আই ডি। 2018 সালে শেষ সম্প্রচার হয় সিআইডির। মানুষের মনে এখনো এই শো নিয়ে উৎসাহ একই রকমের আছে।আর এবার সিআইডির ফিরে আসা নিয়ে মুখ খুললেন এসিপি প্রদ্যুমান অর্থাৎ শিবাজী সতম।
এসিপি প্রদ্যুমান, দয়া অভিজিৎ, ফ্রেডি, ডক্টর সালুঙ্কে ইত্যাদি চরিত্রগুলো মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে। সত্যিই কি সিআইডি আবার ফিরে আসতে চলেছে? এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিবাজী জানালেন,‘প্রযোজকরা নতুন ফরম্যাটে সিআইডি শুরু করার ব্যাপারে কথা বলছেন। হ্যাঁ কথা চলছে। তবে এখনও কিছু পাকা হয়নি।’
মারাঠি ইন্ডাস্ট্রিতে চেনা মুখ শিবাজী সতম। তিনি বলিউডেও বেশ কিছু কাজ করেছেন তবে তাকে আকাশছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে সিআইডি। যদিও সিআইডি শেষ হওয়ার পরে তাকে বিশেষ কিছু চরিত্রে দেখা যায়নি। তার কারণ হিসেবে তিনি জানালেন যে তাকে মূলত পুলিশের চরিত্রই অফার করা হচ্ছিল। আর তিনি নিজেকে টাইপ কাস্ট করতে কোন ভাবেই রাজী নন।তিনি চাইছিলেন নতুন কোনো ভূমিকায় অভিনয় করতে।
তবে নতুন সিআইডি শুরু হলে তিনি কি এসিপি প্রদ্যুমান এর ভূমিকায় আবার অভিনয় করবেন? এ প্রসঙ্গে শিবাজী সতম জানাচ্ছেন, আবার সিআইডি বানানো হলে এসিপি প্রদ্যুমানই সাজতে চাই। এই চরিত্রটিতে অভিনয় করতে কোনও দিন ক্লান্তি আসবে না আমার।’তার এই সাক্ষাৎকার সঙ্গে সিআইডি প্রেমীরা মনে করছেন যে খুব শীঘ্রই আসতে চলেছে সিআইডি নতুন পর্ব। সেটা সত্যি হলে যে দর্শকদের মধ্যে খুশির অন্ত থাকবে না একথা বলাই বাহুল্য।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles