ভারতে এখনো এসে পৌঁছালো না 5G, তার আগেই 6G বানাতে শুরু করে দিলো জিও!মিলবে 5Gর থেকে 100 গুণ বেশি স্পিড

ভারতে এখনো জিও 5g পরিষেবা শুরু হয়নি। এর মধ্যেই 6g নিয়ে কাজ শুরু করতে আরম্ভ করে দিল জিও সংস্থা।Jio-র সহযোগী প্রতিষ্ঠান এস্তোনিয়া 6G প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছে। Jio Estonia-র এই প্রকল্পে Oulu বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একত্রিত হয়ে কাজ করছে। তবে সংস্থার তরফ থেকে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত খুব একটা বেশি কিছু জানানো হয়নি।
একটা কথা স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে যে জিও সিক্স জি এসে গেলে তা ফাইভ জির থেকে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হবে। এর উৎপাদন, প্রতিরক্ষা এবং শিল্প ক্ষেত্রে পড়বে। এই নেটওয়ার্কটি ফাইভ-জির সঙ্গেই উপস্থিত থাকবে।
কত গতি হতে পারে জানেন 6g র? রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এর গতি হতে পারে ফাইভ-জি থেকে 100 গুণ বেশি। বর্তমানে স্যামসাং জানাচ্ছে যে, তার পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক এর গতি হবে হাজার জিবিপিএস! চীন এবং জার্মানির মতো দেশেও সিক্সজি নিয়ে গবেষণা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে 2025 সালের মধ্যে বাজারে চলে আসবে সিক্স জি।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles