‘সানা যদি বিদেশি ছেলে বিয়ে করে, কী করবেন’, মেয়েকে নিয়ে বাঙালি-রাশিয়ান বউয়ের প্রশ্নে ক্লিন বোল্ড ‘দাদা’ সৌরভ

বেশ জোর কদমেই চলছে দাদাগিরি। টিআরপির দিক দিয়েও এই রিয়্যালিটি শো-এর স্থানই সবথেকে উপরে। দাদাগিরির এই জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়।

তবে খেলার মাঝে মাঝে নানান মজার আড্ডাও হয় এই শো-তে। সৌরভ যেমন প্রতিযোগীদের প্রশ্ন করেন, তেমনই নানান প্রতিযোগীরাও প্রশ্নবাণ ছুঁড়ে দেন দাদার দিকে। এবার এক বাঙালি-রাশিয়ান বউমা হাজির হলেন দাদাগিরিতে তাঁর প্রশ্নের ঝুলি নিয়ে।

এই রাশিয়ান মহিলার সঙ্গে তাঁর স্বামীর আলাপ হয় ফেসবুকে। কথা বলতে বলতে হয় প্রেম। ভালোবাসার টানেই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে রাশিয়া ছেড়ে কলকাতায় চলে আসেন তিনি। এখানে বাঙালি পরিবারের সঙ্গে থাকতে থাকতে ও সংসার করতে করতে এখন তিনিও পুরদস্তুর বাঙালি। বাংলাটাও বলেন দারুণ।

‘দাদাগিরি’তে এসে নিজেদের প্রেমের গল্প করতে করতে দাদা সৌরভের দিকে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, “আচ্ছা সানা যদি বিদেশি ছেলেকে পছন্দ করে বলে ওদেশে চলে যাবে, কী করবেন”! এই প্রশ্ন শুনে তো রীতিমতো থতমত খেয়ে যান সৌরভ। অনেক ভেবে নিয়ে বলেন, “হ্যাঁ হতে তো পারেই! দাদাকে ভাবিয়ে দিল আর কী”।

উচ্চশিক্ষার কারণে এখন লন্ডনে রয়েছেন সানা। গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। সানাকে সেখানে ভর্তি করতে সৌরভ ও ডোনা দু’জনেই গিয়েছিলেন লন্ডন। মেয়ে ও স্ত্রীয়ের সঙ্গে সেখানকার নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সৌরভ। ডোনা আপাতত মেয়ের সঙ্গে লন্ডনেই রয়েছেন। বিদেশ বিভূঁইয়ে মেয়েকে এক ছাড়তে নারাজ সৌরভ-ডোনা।

RELATED Articles