চলে এসেছে বাঙালির প্রিয় শীতকাল। ধোঁয়া ওঠা গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর দম দিয়ে সকালটা শুরু, দুপুরে মাংস ভাত খেয়ে টেনে ভাতঘুম। তারপরই সন্ধ্যাবেলায় একটু ঢুকু ঢুকু না করলে বাঙালির যেন শীতকালটা কাটতে চায় না। অনেকেই আছেন যারা নিজেদের উষ্ণ রাখতে শীতকালে দেদার মদ্যপান করেন।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ব্যাপারটা ঠিক নয়। শীতকালে অতিরিক্ত মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর কতগুলি কারণ আছে। মদ্যপান করলে আমাদের রক্তনালীগুলো প্রসারিত হয় সেই জন্য আমাদের গরম লাগে। আবার অনেকে মদ্যপান করার সময় গরম লাগে বলে শীতের পোশাক গুলো খুলে রাখেন যার ফলে হাইপোথারমিয়া অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা লাগা হতে পারে। কারণ বাইরে ঠান্ডায় শরীর দ্রুত তাপমাত্রা হারিয়ে ফেলে। এলকোহল খেলে আমাদের বারবার বাথরুম যেতে হয় সেজন্য শরীরে জলশূন্যতার একটা আশঙ্কা তৈরি হয়।
এই সব বিপদ থেকে বাঁচতে গেলে আপনাকে কিছু জিনিস করতে হবে। মদ্যপান আপনি করতে পারেন তবে তা পরিমিতভাবে আপনাকে করতে হবে। যদি একান্তই আপনাকে মদ খেতেই হয় শীতকালে তাহলে কিছু জিনিস আপনাকে পালন করতে হবে। বেশ কয়েক পরত পোশাক পরে আপনি মদ্যপান করবেন যাতে গরম লাগলে দু-একটি খুলে ফেললেও অসুবিধা না হয়।
খালি পেটে মদ্যপান ভুলেও কোনদিনও করবেন না। মদ্যপান করার আগে ফ্যাট বা ফাইবার যুক্ত খাবার খেয়ে নেবেন। শীতের মৌসুমে ঠান্ডা কোন পানীয় বা বরফ মিশিয়ে মদ্যপান খাওয়া থেকে বিরত থাকুন।





