নির্দিষ্ট সময়ের আগেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরলেন সৃজিত-প্রসেনজিৎ

একের পর ওকে বিদেশগামী সিনেমার ইউনিট দেশে ফিরছেন। বলিউড থেকে টলিউড কেউই বাদ যাননি সেই লিস্ট থেকে। টলিউডের এক এক করে সব বিদেশগামী সিনেমার টিমকে সরকারের তরফ থেকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তাই গতকাল মিমি চক্রবর্তী এবং জিতের পর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন এবং আজ নির্ধারিত দিনের এক দিন আগেই দেশে ফিরলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের আগামী সিনেমা ‘কাকাবাবু’ সিরিজের শুটিং শেষ করে জোহানেসবার্গ বিমানবন্দর থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে ফেরেন ‘কাকাবাবু’র ইউনিট। দু’জনেরই মুখ ঢাকা ছিল মাস্কে। সংবাদমাধ্যমের সঙ্গেও তাঁরা সেভাবেই কথা বলেন ।

সৃজিত জানিয়েছেন, করোনায় আক্রান্ত ১৬টি দেশের মধ্যে আফ্রিকা নেই , তাই রাজারহাটে আইসোলেশন সেন্টরে তাঁরা যান নি। তবে আগামী ১৪দিনের জন্য তাঁরা নিজেরাই ‘হোম কোয়রান্টিন’-এ সেলফ ইসোলাশন-এ থাকবেন। পাশাপাশি এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরনের পরীক্ষাতেই প্রাথমিক ভাবে পাশ করেছেন তাঁরা।

শহরে ফিরেই টুইট করেন সৃজিত। তিনি লেখেন, “একদিন আগেই দেশে ফিরতে হল এবং আমাদের দক্ষিণ আফ্রিকা এবং কলকাতা টিমকে ধন্যবাদ। তাঁদের পরিশ্রম ও সহযোগীতাতেই শ্যুটিং শেষ করে ভালো ভাবে ফিরতে পেরেছি। এখন ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকব কারণ দেশের পক্ষে এখন ভয়াবহ সময়। আমরা সবাই মিলে একসাথে এই রোগের মোকাবিলা করব কিন্তু কিছু দিনের জন্য আলাদা থেকে।” এ দিকে গতকালই সাংসদ এবং অভিনেতা মিমি চক্রবর্তীও জানিয়েছিলেন আপাতত ১৪দিন তিনিও বাড়িতেই থাকবেন সেলফ ইসোলাশনএ। এ বার সেই একই পথে হাঁটতে চলেছেন সৃজিত-প্রসেনজিৎ।

RELATED Articles

Leave a Comment