ইউটিউবে কনটেন্ট আপলোড করে ফেমাস হয়েছেন অনেকেই। ইউটিউব অনেকের কাছে টাকা উপার্জনের একটি জায়গা ইউটিউব বহু মানুষকে দিয়েছে কর্মসংস্থান। নিজের পছন্দমত কনটেন্ট বানিয়ে তা আপলোড করলে ফোনে আপনিও পেতে পারেন টাকা। কোথাও মজার ভিডিও কখনো বিশ্বের খুঁটিনাটি প্রত্যেকের কনটেন্ট হয় আলাদা আলাদা। আজ এমন কিছু ইউটিউবার এর সম্বন্ধে জানবো যারা ইউটিউব থেকে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন।
ভারতের ধনী ইউটিউবারের তালিকায় রয়েছে কাদের নাম আসুন জেনে নিন –
অজয় নাগের
মজাদার ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করে অজয় নাগের। ইউটিউব চ্যানেলে মজাদার ভিডিও করে পোস্ট করে উপার্জন করেন অজয়। Carryminati নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। ভারতের ধনী ইউটিউবারদের তালিকায় নাম লিখিয়েছেন অজয়। সূত্রের খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা।

ভুবন বাম
অজয়ের পাশাপাশি মজার ভিডিও তৈরি করে ইউটিউবে খ্যাতি রয়েছে ভুবন বামেরও। শুধুমাত্র ইউটিউব নয় তার খ্যাতি ছড়িয়েছে ওটিটিতেও। ইউটিউবে আটকে থাকেননি ভুবন, তাঁকে দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মেও। ‘তাজা খবর’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এমনকি এই সিরিজের প্রযোজকও তিনি। BB Ki Vines নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। ভুবনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২২ কোটি টাকা।

গৌরব চৌধুরি
আইফোন হোক বা অ্যান্ড্রয়েড— কোন ধরনের ফোনে কী কী বৈশিষ্ট্য রয়েছে, এমনকি প্রযুক্তিগত কোনও সমস্যায় পড়লে তা থেকে কী করে রেহাই পাওয়া যাবে, সেই সংক্রান্ত ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করেন গৌরব চৌধুরি। প্রযুক্তি দুনিয়ায় বেশ ফেমাস।Technical Guruji নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। সূত্রের খবর, গৌরবের মোট সম্পত্তির পরিমাণ ৩৫৬ কোটি টাকা।

সন্দীপ মাহেশ্বরী
অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করে ইউটিউব মাধ্যমে জনপ্রিয় সন্দীপ মাহেশ্বরী। দেশের ধনী ইউটিউবারের তালিকায় নাম রয়েছে তাঁরও। নিজের নামেই অর্থাৎ Sandeep Maheshwari নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। সূত্রের খবর, সন্দীপের মোট সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা।

রণবীর আল্লাহবাদিয়া
ফিটনেস থেকে জীবন দর্শন, নানা ধরনের বিষয় নিয়ে বিশিষ্ট লোকজনের সাক্ষাৎকার নিয়ে ভিডিও তৈরি করেন রণবীর আল্লাহবাদিয়াকি। ইউটিউব মাধ্যমে জনপ্রিয়তা রয়েছে তাঁরও। নিজের নামেই রয়েছে তাঁর ইউটিউব চ্যানেল। সূত্রের খবর, রণবীরের মোট সম্পত্তির পরিমাণ ৫৮ কোটি টাকা।

এলভিস যাদব
ইউটিউবে নানা ধরনের ভ্লগ এবং বিনোদনমূলক ভিডিও তৈরি করেন এলভিস যাদব। “বিগ বস ওটিটি ২” রিয়্যালিটি শোয়ে বিজয়ী হন তিনি। Elvish ayadav নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। এলভিসের মোট সম্পত্তির পরিমাণ নাকি ৫০ কোটি টাকা।

অনুরাগ ডোভাল
বিলাসবহুল গাড়ি এবং বাইক নিয়ে ভিডিও তৈরি করেন অনুরাগ ডোভাল। ‘বিগ বস’- এর ১৭তম সিজনে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন অনুরাগ। TheUk07Rider নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। যদিও ফাইনাল পর্বের আগেই বিদায় নিতে হয়। এলভিসের সঙ্গে হাত মিলিয়েও ভিডিও শুট করেছেন অনুরাগ। ভারতের ধনী ইউটিউবারের তালিকায় নাম রয়েছে অনুরাগের। অনুরাগের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা।







