জঙ্গি দমন করতে গিয়ে শহীদ হয়েছে সেনা জওয়ান ভাই, ঘর হয়েছে শূন্য। এবার সেই ভাইয়ের বোনের বিয়েতে উপস্থিত হয়ে দাদার কর্তব্য পালন করলেন ভাইয়ের সহকর্মীরা জওয়ানরা। বিয়ে বাড়িতে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত যা ভাইরাল হলো মুহূর্তের মধ্যেই।
সম্প্রতি সিআরপিএফ এর তরফ থেকে একটি টুইটে কিছু ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কনের বেশে এক মহিলাকে এবং তার মাথায় ফুলের চাদর ধরে রয়েছেন সেনা পোশাক পরিহিত জওয়ানরা। এছাড়াও এরকম আরো কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে সেই জওয়ান ভাই এর বিবরণ এবং ‘চলে গেছো কিন্তু ভুলে যাইনি’। যে পোস্ট দেখে চোখে জল চলে এসেছে নেট নাগরিকদের।
গত 5 ই অক্টোবর 2020 সালে কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসদমনে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন 110 নং ব্যাটেলিয়ানের সিআরপিএফ সেনা জওয়ান রায়বরেলির শৈলেন্দ্র প্রতাপ সিং।বাড়িতে নেমে এসেছিল শোকের ছায়া। ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে গেছিল শৈলেন্দ্র প্রতাপ সিং এর পরিবার।
প্রায় এক বছর পর গত 13 ডিসেম্বর শৈলেন্দ্র প্রতাপ সিংহের বোনে জ্যোতির বিয়ে হল। দাদার অভাব পূরণের জন্য তার বিয়েতে উপস্থিত হয়েছিলেন দাদার সহকর্মী জওয়ানরা। তারা সেনা পোশাকেই এসে বিয়ের সমস্ত দায়িত্ব পালন করেছেন যা দেখে উপস্থিত সকলের চোখে জল। তারা জ্যোতির মাথায় ফুলের চাদর ধরা থেকে শুরু করে অতিথিদের আপ্যায়ন করা সবই করেছেন। বিয়ের আসরে তারা শৈলেন্দ্রর অভাব পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। বোনের বিদায়ের সময় তাদের চোখেও এসেছে জল।
এইদিন শৈলেন্দ্রর বাবা জানান, আমার নিজের ছেলেকে হারিয়েছে তো কী হয়েছে, এই সিআরপিএফ জওয়ানদের আমি নিজের ছেলে হিসেবে পেয়েছি। এরা সকল সুখে দুঃখে আমার পাশে থাকে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার