সুরা প্রেমীদের জন্য দুঃখের খবর, শুক্র থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত মদের দোকান

আগামী উনিশে ডিসেম্বর কলকাতার পুরভোট। শাসক দল থেকে বিরোধী সকলেরই তুঙ্গে প্রস্তুতি। এবারের কলকাতা পুরভোটে কে জেতে সে দিকেই রয়েছে সকলের চোখ। তবে এর মধ্যেই নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত।

জানা গেছে যে পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শহরের সমস্ত মদের দোকান। শুধু মদের দোকান নয় বন্ধ থাকবে শহর কলকাতার সমস্ত বার, ক্লাব।17 ই ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে হাজার 19শে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ রাখা হবে সমস্ত মদের দোকান। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 21 শে ডিসেম্বর গণনার দিন ও বার ক্লাব এবং দোকানগুলিতে মদ বিক্রি বন্ধ থাকবে। তাই যারা সুরা প্রেমী তারা আগেভাগেই স্টক করে নিচ্ছেন নিজেদের প্রয়োজন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles