দর্শনা বণিক, টলি পাড়ার বেশ পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাকে। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। যে কোনও ফটোশুটের ছবি হোক বা কোনও বিজ্ঞাপনের ভিডিও, সবই নেট দুনিয়ায় পোস্ট করে থাকেন অভিনেত্রী। তার উষ্ণ ছবিতে মাতোয়ারা নেট জনতার একাংশ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার একটি মিউজিক ভিডিও, ‘মাঝে মাঝে তব দেখা পাই’। এসভিএফ প্রযোজিত এই মিউজিক ভিডিওতে অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে দেখা গিয়েছে তাকে। ইউটিউবে এই গান বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি, ইনস্টাগ্রামে দর্শনা পোস্ট করেছেন আরও একটি ছবি, যা দেখে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা।
কালো শর্ট টপ, কালো লেদার জ্যাকেট ও ডেনিমে দেখা গেল তাকে। ছবিতে তার উন্মুক্ত নাভি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। স্মোকি আইজে তার চাহনিতে আকর্ষিত হয়েছেন একাধিক পুরুষ। তার এই ছবি পোস্ট হতেই বেশ ভাইরাল হয় যায়। ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে এসেছে লাইক ও কমেন্ট। দর্শনার এই আবেদনময়ী রূপে মজেছে তার দর্শককূল।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘আসছে আবার শবর’ ছবি দিয়েই অভিনয় জীবনে পা রাখেন দর্শনা। এরপর বেশ কয়েকটি হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। অভিনয় করেছেন তামিল ও তেলেগু ছবিতেও। এরপর তাকে দেখা যাবে পরিচালক শৌভিক ভট্টাচার্যের ‘মৃগয়া’ ছবিতে। এই ছবিতে অভিনেতা অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করছেন দর্শনা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘মৃগয়া’ ছবির প্রথম লুক।

এই ছবিতে অঙ্কুশ স্পেশ্যাল টাস্কফোর্স তদন্তকারী অফিসার অঞ্জন সেনগুপ্তের চরিত্রে অভিনয় করছেন। ছবির গল্প অনুযায়ী সমুদ্রসৈকতে আটকে থাকা পাঁচজন বন্ধুদের উদ্ধার করবেন অঙ্কুশ। এই পাঁচজনের পরিবারের পরিচিতি সমাজে বেশ আলাদা। উচ্চস্তরের পরিবারের ছেলে মেয়ে তারা। এদের নিখোঁজ হওয়ার পিছনে ষড়যন্ত্র নাকি অন্যকিছু লুকিয়ে আছে, এরই খোঁজ করবেন অঙ্কুশ। তবে ‘মৃগয়া’তেই শেষ হবে না রহস্যের সন্ধান। এই ছবির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সিক্যুয়েল আসবে বলেও জানা গিয়েছে। আগামী বছরেই মুক্তি পাবে দর্শনার নতুন ছবি।






