তথাগতর সাথে লুকিয়ে প্রেম, বিয়ে নিয়ে বিবৃতিকে টিপস দর্শনার, গাঁটছড়া বাঁধছেন নাকি পরিচালক-অভিনেত্রীর জুটি?

এতদিন দেবী চৌধুরানী ছবিটির শুটিংয়ের দৃশ্য সকলের প্রকাশ্যে আসছিল। এবার খবর পাওয়া গেল সদ্যই অনুষ্ঠিত হল দেবী চৌধুরানী ছবির র‌্যাপআপ পার্টি। চৌধুরানী ছবির র‌্যাপআপ পার্টিতে হাজির ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ ছবির সমস্ত কলাকুশলীরা। পার্টিতে দেখা গেল বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) এবং দর্শনা বণিককেও। সেই পার্টি থেকেই নিজের বিয়ের প্রসঙ্গে কথা বললেন অভিনেত্রী বিবৃতি।

টলিপাড়ার কানাঘুষো শোনা যায়, বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) এবং তথাগত মুখোপাধ্যায় প্রেম করছেন। এ বিষয়ে তাঁরা কেউই প্রকাশ্যে কিছু বলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবলীনা দত্ত জানিয়েছেন তথাগতর কোনও প্রেমিকা নেই।

দেবী চৌধুরানী ছবির র‌্যাপআপ পার্টিতে দর্শনা বণিককে বিয়ে নিয়ে বিবৃতিকে (Bibriti Chatterjee) বিশেষ কিছু টিপস দিতে বলা হয়। এর উত্তরে দর্শনা বিবৃতিকে বলেন, “আমার মনে হয় না ওর কারওকে পরামর্শ দেওয়ার দরকার। যদি কখনও দরকার পড়ে আমি ওর থেকে নিশ্চয় পরামর্শ নেব। কিন্তু এখন আমার বিয়ে করার কোনও ইচ্ছে নেই। তাই ওই বিষয়ে কোনও পরামর্শ লাগবে না ধন্যবাদ”। দর্শনাকে নিজের বিয়ে নিয়েও কথা বলতে শোনা যায়। দর্শনা বলেন, “বিয়ের পর আমি খুবই ভালো আছি। এই প্রথম কোনও পুরুষের সঙ্গে আমি একসঙ্গে এক ঘরে থাকছি”।

সম্প্রতি, দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের চরিত্র ধরা দিয়েছিলেন প্রসেনজিৎ শ্রাবন্তী জুটি। যেই ছবিতে তোলপাড় পড়ে গেছে নেটপাড়ায়। পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে পর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’। পরিচালক ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছেন ব্রিটিশদের বিরুদ্ধে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বিদ্রোহের কথা। ‌এমনকি এই সিনেমাতে দেখানো হবে বাংলার ফকির সন্ন্যাসী বিদ্রোহও। ২০২৩ সালের কান চিত্রে দেবী চৌধুরানী ছবির পোস্টার উন্মোচিত হয়েছিল।

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীদের। ‌দেবী চৌধুরানীর অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করেছেন বলিউডের শ্যাম কৌশল, যিনি ভিকি কৌশলের বাবা। ‌ বাজিরাও মাস্তানি, গ্যাংস অফ ওয়াসেপুর-এর মতো ছবির অ্যাকশন দৃশ্যে সামলেছেন শ্যাম কৌশল।

অনিরুদ্ধ দাশগুপ্ত ও অপর্ণা দাশগুপ্তর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি। এডিটেড মোশন পিকচার্সের ব্যানারে দেবী চৌধুরাণী ফুটে উঠবে। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অনির্বাণ চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন বিক্রম ঘোষ। ছবিতে লুক ডিজাইন করছেন সোমনাথ কুন্ডু ও পোশাক ডিজাইনের দায়িত্বে রয়েছেন পৌলমী গুপ্ত।

RELATED Articles