মৃত্যুর আগের দিন রিয়ার সঙ্গে দেখা হয়েছিল সুশান্তের! ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শীকে সমন পাঠাবে সিবিআই

সম্প্রতি একটি গুঞ্জন উঠেছিল যে মৃত্যুর আগের দিন সুশান্তের ফ্ল্যাটে এসেছিলেন রিয়া চক্রবর্তী! সুশান্ত সিং রাজপুতের প্রতিবেশী এই দাবি করলেও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি এই দাবি উড়িয়ে দেন। আজ রিয়া চক্রবর্তী শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হলেও এই দাবি নিয়ে এখন শোরগোল উঠেছে।

খানিকটা একই দাবি করেছিলেন বিজেপি মুম্বাইয়ের সেক্রেটারি আইনজীবী বিবেকানন্দ গুপ্ত। এতদিন পর্যন্ত জানা গিয়েছিল যে গত ৮ই জুন অর্থাৎ সুশান্তের মৃত্যুর ছ’দিন আগে সুশান্তর ফ্ল্যাট থেকে ল্যাপটপ, হার্ডডিস্ক, ক্যামেরা নিয়ে পাততাড়ি গোটান রিয়া। তবে এই আইনজীবী দাবি করেছিলেন যে মৃত্যুর আগের দিন প্রিয়ার সঙ্গে দেখা হয়েছিল সুশান্তের। ঐদিন দুজনে একসঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন এবং রিয়াকে সুশান্ত বাড়ি পর্যন্ত ছেড়ে দেন।

এবার রিপাবলিক টিভির একটি প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে যে, একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গিয়েছে তিনি জানিয়েছেন সুশান্তের মৃত্যুর আগের দিন ভোর ৬ টা থেকে সাড়ে ৬ টা নাগাদ সুশান্ত এবং রিয়াকে একসঙ্গে দেখেছেন তিনি। সুশান্ত গাড়ি চালাচ্ছিলেন। এবার জানা গিয়েছে যে এই প্রত্যক্ষদর্শীকে সিবিআই ডাকতে চলেছে বয়ান রেকর্ডের জন্য। এরপরের ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। কারণ মৃত্যুর আগের দিন সুশান্তের সঙ্গে রিয়ার যদি সত্যি দেখা হয়ে থাকে তাহলে গোটা ঘটনাটি অন্যদিকে ঘুরে যেতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।

আরও অন্যান্য খবর