ভাঙড়া হল এমনই একটা নৃত্যশৈলী, যেকোনও রকম পরিস্থিতিতেই আনন্দকে হঠাৎ করেই বহুগুণ বাড়িয়ে তুলতে ভাঙড়ার কোনও বিকল্প নেই। পাঞ্জাবিদের কাছে ভাঙড়া নাচ প্রাণের থেকেও প্রিয় আর সেই ভাঙড়া যদি কোনও শিশু নাচে। তাহলে তো কথাই নেই। আর তার সঙ্গে সঙ্গে এই নাচের সৌন্দর্য আরও বেড়ে যায় যদি সেই শিশুর সঙ্গে তালে তালে দুই কুকুরও ভাঙড়া নাচতে থাকে।
এমনই এক ভিডিও সম্প্রতি শেয়ার হয়েছে টুইটারে। আর সেই ভিডিওটি দেখে নেটিজেনদের মন্তব্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
সাংবাদিক বিনেশ কাটারিয়া সম্প্রতি তাঁর টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একটি শিশু নির্ভেজাল আনন্দে রাস্তায় একটি গেটের বাইরে ভাঙড়া নাচছে। আর গেটের অন্য পাশে দুটি কুকুরছানা, শিশুটির সেই ভাঙড়া দেখে, তারাও উত্তাল আনন্দে নাচতে থাকছে। ভিডিওটি এতই সুন্দর যে মুহূর্তে সেটি কয়েক লক্ষ ভিউ অতিক্রম করে ফেলেছে।
আপনিও দেখুন নির্ভেজাল আনন্দের এক ঝলক…
https://twitter.com/ipskabra/status/1312637957954695168?s=20
হাজার হাজার মানুষ সেই ভিডিও শেয়ার করে নিজের মন্তব্য প্রদান করেছেন। কেউ কেউ বলেছেন, ‘এই আনন্দ এক স্বর্গীয় দৃশ্য।’ আবার কেউ কেউ বলছেন ‘সকাল থেকে বহুবার দেখার পরেও সাধ মেটেনি’। শিশুটির পরিচয় জানা যায়নি। কিন্তু তার এই সাময়িক আনন্দের সঙ্গে নৃত্যের ভিডিওটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক আলোচনার কেন্দ্রে রয়েছে।





