লাল পেড়ে সাদা শাড়িতে হট অবতারে উত্তমকুমারের নাত বউ দেবলীনা, কটাক্ষের শিকার হলেন নেটদুনিয়ায়

গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের প্রেমের কথা টলিপাড়ায় কারোর অজানা নয়। তাদের পাওয়ার কাপল হিসেবে গণ্য করা যেতেই পারে। পুজোর সময় হোক বা এমনি দিনে, সোশ্যাল মিডিয়ায় এই দুই ‘লাভ বার্ড’-এর হামেশাই দেখা মেলে। পুজোর দিনেও হট অবতারে দেখা মিলল এই জুটির। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে লাল ব্যাকলেস ব্লাউজ পরে সোশ্যাল মিডিয়ায় একরাশ উষ্ণতা ছড়িয়ে দিলেন দেবলীনা। তার সঙ্গে পাল্লা দিয়ে সেজে উঠলেন গৌরবও। ধূসর ও নীল রঙের পাঞ্জাবীতে সে যেন পুরো পাশের বাড়ির ছেলেটি।

 

View this post on Instagram

 

Pujo 2020

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

অনেককিছু ভালোর মধ্যেও সামান্য কিছু খারাপ তো থেকেই যায়। এবারও তার অন্যথা হল না। এই শাড়ি গয়না পরে সেজে ফের একবার নেটিজেনের কটাক্ষের মুখে পড়লেন দেবলীনা। এই ছবি পোস্ট করতেই একজন কমেন্ট করেন যে “অনিন্দিতা বসুর বোন লাগছে। আসলে একই জীবনসঙ্গী তোমরা শেয়ার করছ, এটাই প্রমাণ হয়ে গেল”। এর উত্তরে দেবলীনা লেখেন, “উফ! আপনার কত বুদ্ধি। কোথায় রাখেন? হাঁটুতে?”। কিন্তু ট্রোলার তো থামবার পাত্র নন। ফের তিনি বলেন যে এত রাগ করে অপমান করলে চলবে না, তাকে নাকি সত্যিই অনিন্দিতার মতো লাগছে। এরপর দেবলীনা জবাব দেন যে, এই মন্তব্যটি তিনি প্রশংসা হিসেবেই নিলেন। এরপর আর কোনও মন্তব্য করেন নি সেই নেটিজেন।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

প্রসঙ্গত, গৌরবের সঙ্গে অনিন্দিতা বসুর বিবাহবিচ্ছেদ নিয়ে অনেকেরই অনেকরকমের মত। বিয়ের কিছু বছরের মধ্যেই কেন তাদের সম্পর্ক ভেঙে গেল, এই নিয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি গৌরব-অনিন্দিতার থেকেও। তবে এখন দুজনেই নিজেদের জীবনে অনেকটা এগিয়েছেন। অনিন্দিতা বেশ কিছু বছর ধরেই অভিনেতা সৌরভের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। এদিকে গৌরবের সঙ্গে দেবলীনার আলাপ তার দিদি-বোনের সূত্র ধরেই। তবে দেবলীনা অবাঙালি হলেও তার মধ্যে কিন্তু বাঙালিয়ানার বিন্দুমাত্র খামতি নেই। অবাঙালি হলেও তিনি মনে প্রাণে বাঙালি। তাই তো তিনি নিজের পোস্টে লিখেছেন “বাঙালি নই তবুও মনে প্রাণে বাঙালি”। তার এই পোস্টে রোজকারের মতোই মুগ্ধ হয়েছিলেন তার অনুগামীরা।

 

View this post on Instagram

 

Aj thakchi Zee Bangla r Sarbajanin Durga pujo te, thik raat 11tae Dekhte bhulben na.. Subho soshthi🙏🏼

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

RELATED Articles