বলিউডের সবথেকে জনপ্রিয় ও চর্চিত জুটির তালিকায় নাম আসে তাঁদের। বলিউডের লাভ বার্ডস বললে ভুল হবে না রণবীর সিং এবং দীপিকা পাডুকোনকে। ভক্তদের মধ্যেও এই জুটিকে ঘিরে উচ্ছ্বাস কম নেই। টিভির পর্দায় তাঁদেরকে দেখলে আনন্দে ফেটে পড়েন জনতা। এবার সেই জনপ্রিয় জুটিকে ফের আরও একবার একসঙ্গে দেখা যাবে খুব শীঘ্রই। কিন্তু এবার তাঁরা সিনেমার পর্দায় আসছেন না। তাঁদের দেখা যাবে খেলার ময়দানে। সূত্র মারফত জানা গিয়েছে, বলিউডের সেলিব্রিটিদের মত এবার তারাঁও কিনতে চলেছেন টিম।
এমনিতেই বলিউডের তারকাদের দল কেনা নতুন কোনও ব্যাপার নয়। আইপিএলের প্রায় প্রত্যেকটি টিমই নামজাদা ব্যক্তিত্বদের কেনা। সেই তালিকায় নাম রয়েছে শাহরুখ খান, জুহি চাওলারও। এমনকি রয়েছেন প্রীতি জিন্টা। এবার সেই তালিকায় নাম যোগ হতে চলেছে দীপিকা ও রণবীর সিংয়ের। তবে এই বিষয়ে কোনও কিছু প্রকাশ্যে বলেননি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
এমনিতে খেলা পাগল রণবীর। ফুটবলেও আগ্রহ রয়েছে তাঁর। সেলিব্রিটি ফুটবল ম্যাচ খেলতে মাঝে মধ্যেই দেখা যায় তাঁকে। এছাড়া জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রণবীর। দীপিকা পাডুকোনও যুক্ত রয়েছেন খেলার জগতের সঙ্গে। তাঁর গভীর সম্পর্ক খেলার সঙ্গে। প্রকাশ পাডুকোন একজন প্রাক্তন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। তিনিও ব্যাডমিন্টন খেলেছেন এক সময়ে।
এবার ক্রিকেট দুনিয়ায় দেখা যাবে এই দুই খেলা প্রেমিককে। আগামী আইপিএলে এবার ৮টি টিম নয় খেলতে চলেছে ১০টি টিম। জানা গেছে ইতিমধ্যেই, নতুন দুটি টিমের জন্য দরপত্র তোলা শুরু করেছে সংস্থাগুলি। যেখানে তালিকায় রয়েছেন রণবীর-দীপিকার জুটি।





