ফের আবার সকলের আলোচনার কেন্দ্রবিন্দু যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। এখন আর শুধু প্রেমিক-প্রেমিকার গন্ডির মধ্যে গোটা বিষয় সীমিত নেই। এখন তাঁরা স্বামী-স্ত্রী। অভিনেতার জন্মদিনে ‘হাজবেন্ড’ লেখা কেকের ছবি শেয়ার করে সকলকে পরোক্ষভাবে তা জানিয়ে দিয়েছেন। এদিন সংবাদমাধ্যমের কাছে নিজেই প্রশ্ন তুলে বলেছেন, “সবাই কি করে নিশ্চিত হল যে, ঈশান বিবাহবহির্ভূত সন্তান?”
আগস্টেই জন্ম হয়েছে ঈশানের। প্রথমে ছেলের পিতৃপরিচয় সামনে আনেননি নায়িকা। এদিকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। তারপরই বাইরে আসে যশ দাশগুপ্তই ঈশানের বাবা। এদিকে ছেলের জন্মের ১৩ দিনের মাথাতেই কাজে ফিরেছেন অভিনেত্রী। ভবানীপুরে একটি স্যালোঁর উদ্বোধনে দেখা যায় তাঁকে। তারপর বার্থ সার্টিফিকেট নিয়ে চর্চা শুরু হয়।

এমনকি পুজোয় তাঁর সঙ্গে যশের ছবি সামনে আসতেই শুরু হয়ে যায় চর্চা। কখনও শাঁখা, সিঁদুর পরা ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে সকলের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন অভিনেত্রী। এবার যশের সন্তানের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা। তবে সে চার পায়ে সন্তান। অর্থাৎ কথা হচ্ছে যশের সারমেয়র। যাকে আদরে ভরিয়ে দিলেন নুসরাত।
তাঁর সেই ছবিকে ঘিরেও সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। এদিকে ঈশানের ছবি দেখতে ব্যাকুল ‘যশরত’-এর অনুরাগীরা। কিন্তু অভিনেত্রী আগেই জানিয়ে দিয়েছেন, ‘বাবা চাইলেই ছবি সামনে আসবে!’





