এই বছর জানুয়ারিতে ৩৮-এ পা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ফেব্রুয়ারির শেষে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। বলিউডের এই তারকা জুটি বিয়ের প্রায় ছ বছরের মাথায় সন্তানের বাবা-মা হতে চলেছেন। জানা গেছে, প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন বলিউডের মস্তানি।
মা হওয়ার পর নায়িকাদের কেরিয়ার শেষ! বলিউডের এই মিথ ভেঙে দিয়েছেন করিনা, আলিয়া সহ অনেকেই। কেরিয়ারের মাঝেই মা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কেরিয়ার আর সন্তান দুটোই সামালচ্ছেন যথেষ্ট ভালো ভাবে। এই কাজটা খুব একটা সহজ ছিল না। প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ে মনোবিদের পরামর্শ নিচ্ছেন আলিয়া। বলিউডে সবচেয়ে সফল হিরোইনদের তালিকায় নাম করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। ২৩ সালে হাজার কোটি দুটি ছবির নায়িকা তিনি। এত ভালো কেরিয়ার নষ্ট হবে? গর্ভাবস্থায় বা তারপরে? নায়িকা কি করবেন তা সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের।
দীপিকার কেরিয়ার ও মা হওয়া নিয়ে চর্চার মাঝেই তার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এর পোস্ট এর বাংলা অর্থ হচ্ছে,’চারদিকে তাকিয়ে দ্যাখো তুমি কোথায় দাঁড়িয়ে। সাফল্যের সংজ্ঞা পরিবর্তনের জন্য কী কী করা যায়, সেই দিকেও নজর দাও। যাতে তোমার পরে আসা নারীদের সাফল্য আর জ্বলেপুড়ে শেষ হওয়ার মধ্যে যে কোনও একটাকে বেছে না নিতে হয়।’

এখনো পুরুষ মানুষের সাথে লড়াই করতে হয় নারীদের। বলিউডের অন্তরেও পারিশ্রমিক নিয়ে নানা সমস্যা দেখা যায় নায়ক নায়িকাদের মধ্যে। এই অসাম্য দূর করারই অদম্য ইচ্ছা প্রকাশ করেছেন বলিউডের মাস্তানি। ২৯শে ফেব্রুয়ারি ফ্যানেদের সুখবর দেন দীপিকা (Deepika Padukone)-রণবীর। সদ্যজাত সন্তানের জামা, ফিডিং বোতল, টুপি, বেলুন দিয়ে সাজানো কার্ডের উপর লেখা, ‘সেপ্টেম্বর ২০২৪… ইতি রণবীর, দীপিকা’।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০১৫ সালে রণবীরের সঙ্গে আংটি বদল করেন দীপিকা (Deepika Padukone)। তিন বছর পর ইতালির লেক কোমোয় ধুমধাম করে বিয়ে করেন তারা। সন্তান কোলে ষষ্ঠ বিবাহবার্ষিকীর উদযাপন করবেন দীপিকা-রণবীর। জানা গেছে ব্যাঙ্গালোরে হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। সেখানেই থাকেন দীপিকার মা বাবা। নিজের মায়ের তত্ত্বাবধানে থেকেই মা হবার খুশি উপভোগ করবেন।
উল্লেখ্য, রোহিত শেট্টি পরিচালিত ‘সিংঘম এগেইন’ সিনেমায় দেখা যাবে রণবীর-দীপিকাকে (Deepika Padukone)। ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘৮৩’-র মতো ছবিতে জুটিতে কাজ করেছেন বাস্তবের এই জুটি। সম্প্রতি হৃতিক রোশনের বিপরীতে ‘ফাইটার’ ছবিতে দেখা গিয়েছিল দীপিকাকে (Deepika Padukone)।






