স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নেন রেখা পাত্র, ব্যক্তিগত তথ্য প্রকাশ করে বিজেপি প্রার্থীকে কোণঠাসা করার চেষ্টা তৃণমূলের

লোকসভা ভোটের জন্য বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলেছেন বসিরহাটের প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। সন্দেশলখালি কাণ্ডের প্রতিবাদী মুখ তিনি। এবার সেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই বিস্ফোরক তথ্য পেশ করল তৃণমূল। শাসক দলের দাবী, বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra) স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পান তিনি। এই ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

ভোট প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। কল্যাণী এইমসে চিকিৎসাধীন তিনি। আর এরই মধ্যে তাঁর সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করলেন বসিরহাটের বিধায়ক সুকুমার মাহাতো। তৃণমূলে কথায়, ২০২১ সালের ২৫ আগস্ট দুয়ারে সরকার ক্যাম্প থেকে রেখা পাত্র স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম জমা করেছিলেন। সেই থেকেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ধর্মখালির শাখায় অ্যাকাউন্ট রয়েছে রেখা পাত্রের।   

https://twitter.com/AITCofficial/status/1773240459173011732?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1773240459173011732%7Ctwgr%5E5dcd6e4c54cb6cadd091b1c9abeb99ddbc0e3364%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fwest-bengal%2Fsandeshkhali-bjp-candidate-rekha-patra-beneficiary-of-laxmir-bhandar-sastha-sathi%2Ftid%2F126080

এই বিষয়ে বসিরহাটের বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “রেখা পাত্র (Rekha Patra) শুনেছি অসুস্থ হয়েছেন। তিনি সন্দেশখালি থেকে বিজেপি প্রার্থী। মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্য সাথী কার্ড রেখা পাত্রের আছে। রেখা পাত্র লক্ষ্মী ভাণ্ডার পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি সমস্ত প্রকল্পের সুবিধাই তিনি পান। যারা এই সুবিধা পেয়ে দিদির বিরোধিতা করেন, তাদের বলব একটু ভেবে দেখুন।সন্দেশখালির মানুষ সবই জানে”।

এই ঘটনা নিয়ে বিজেপির তরফে দলীয়ভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য বলেন, “বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে নিম্নরুচির পরিচয় দিল তৃণমূল। নির্বাচন কমিশন নিশ্চিত করুক যাতে বাংলার মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে না আসে”।

প্রসঙ্গত, সন্দেশখালির মহিলারা যখন শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, সেই প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন রেখা পাত্র (Rekha Patra)। তিনিই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসে প্রশাসন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন রেখা পাত্র। তাঁকেই বসিরহাট থেকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে বিজেপি। তাঁকে উৎসাহ জোগাতে তাঁর সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর বিরুদ্ধেই অভিযোগ আনল তৃণমূল।

RELATED Articles