শুরুটা মডেলিং দিয়ে হলেও বর্তমানে বলিউডের এ ক্লাস নায়িকাদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাডুকোন। ডেবিউ ছবিতেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। আর একসময় বলিউড পেরিয়ে হলিউডেও পা রেখেছেন তিনি। কিন্তু এত প্রশংসা, সম্মানের মধ্যেও অতীতের একটি বিষয় এখনও তাড়িয়ে বেড়ায় তাঁকে। সেই বিষয়টি জানতে পেরে অবাক হবেন।
একটি সাক্ষাৎকার একটি সংবাদমাধ্যমে তর্কে নায়েকের কাছে প্রশ্ন রাখা হয়েছে জীবনের সবথেকে ভালো এবং সবথেকে খারাপ পরামর্শ তিনি কী পেয়েছেন এ যাবৎ? দীপিকা বলেন, তাঁকে ব্রে’স্ট ইমপ্ল্যান্ট করার পরামর্শ দেওয়া হয়েছিল। মাত্র 18 বছর বয়সে এই পরামর্শ পেয়েছিলেন দীপিকা। কিন্তু এই পরামর্শ কোনও কান দেননি অভিনেত্রী। এ তো গেলো খারাপ পরামর্শের কথা, তবে সবথেকে ভালো পরামর্শ ছিল কোনটি? এ প্রসঙ্গে দীপিকা নাম নিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খানের। নায়িকা বলেন শাহরুখ খুব ভালো পরামর্শ দেন। এযাবত সব থেকে মূল্যবান পরামর্শ কী দিয়েছেন তিনি?
শাহরুখ দীপিকাকে পরামর্শ দিয়েছিলেন যে যেসব মানুষের সঙ্গে ভাল সময় কাটানো যায় তাদের সঙ্গেই কাজ করতে। কারণ ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে তাঁরা স্মৃতি তৈরি করছেন, অভিজ্ঞতা সঞ্চয় করছেন। এই পরামর্শ সবথেকে ভালো লেগেছে দীপিকার। তাই তিনি সেটা পদে পদে অনুসরণ করেন নিজের জীবনের ক্ষেত্রে। সম্প্রতি দীপিকা অভিনীত গেহরাইয়া বেশ প্রশংসা লাভ করেছে দর্শকদের কাছ থেকে।





