বদলে যাচ্ছে খুকুমণি, দীপান্বিতার জায়গায় এলেন মিষ্টি উল্কা, এবার জাতীয় টেলিভিশনে ‘পেঁপে দিয়ে বেটে’ খেল দেখাবে ‘খুকুমণি হোম ডেলিভারি’

গত বছর স্টার জলসায় শুরু হয় ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত ও অভিনেতা রাহুল মজুমদারকে। সম্প্রচারিত হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পায় এই ধারাবাহিক।

নেটিজেনদের মতে, একা একটি মেয়ের এভাবে লড়ে যাওয়ার যে কাহিনী পরিচালক এই ধারাবাহিকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, তা অনবদ্য। এই গল্প মনে ধরেছে তাদের। এবার এল এক বড় খবর। জানা গেল, শুধুমাত্র বাংলাতেই নয়, এবার জাতীয় টেলিভিশনেও দেখা যাবে ‘খুকুমণি হোম ডেলিভারি’।

উল্লেখ্য, এর আগেও অনেক বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তার কারণেই তার স্বত্ব বিক্রি হতে দেখা গিয়েছে। ‘খড়কুটো’, ‘মিঠাই’, ‘শ্রীময়ী’ এমন নানান ধারাবাহিক অন্যান্য ভাষাতেও চলছে। এবার এই তালিকায় যোগ হল ‘খুকুমণি হোম ডেলিভারি’ র নামও।

সূত্রের খবর অনুযায়ী, হিন্দি চ্যানেল স্টার প্লাসে ‘বান্নি চাও হোম ডেলিভারি’ নামে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উল্কা গুপ্তাকে।

বলে রাখি, বেশ অনেক ছোট বয়সেই অভনয় জগতে পা দেন অভিনেত্রী উল্কা গুপ্তা। এই নতুন ধারাবাহিকে তাঁর বিপরীতে মুখ্য ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এখন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি চ্যানেলের তরফে।

তবে অনেকেই মনে করছেন যে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা প্রবিষ্ঠ মিশ্রকে। এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের অনেকেই জানিয়েছেন হিন্দি চ্যানেলে ‘খুকুমণি হোম ডেলিভারি’কে নতুন রূপে দেখতে অত্যন্ত আগ্রহী তারা।

RELATED Articles