শেষ হলো ধারাবাহিক দেশের মাটির শুটিং! শেষ দিনে শুটিং ফ্লোরে কান্নায় ভাসালেন রাহুল রুকমারা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি। নোয়া ও কিয়ানকে নিয়ে এই ধারাবাহিক শুরু হলেও পরবর্তীকালে রাজা ও মাম্পি জুটির জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। দীর্ঘদিন চলার পর অবশেষে এই ধারাবাহিক শেষ হচ্ছে। স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত অনুগামীরা। পছন্দের জুটিকে টিভির পর্দায় দেখতে না পাওয়ার কষ্ট ফুটে উঠছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

তবে শুধু অনুগামীরা নয়, শেষ শুটিংয়ের পর চোখের জলে ভাসলেন সকলেই। দীর্ঘদিন ধরে অভিনয় করতে করতে একটা পরিবারের পৌঁছে গিয়েছিলেন দেশের মাটি টিম। স্বাভাবিক ভাবেই এই পরিবার ভাঙায় চোখে জল রাহুলের।সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে আসেন রাহুল এবং রুকমা।মন খারাপের কথা ভাগ করে নিলেন অনুগামীদের সাথে।রুকমা রাহুলকে বললেন, ‘তোমার সঙ্গে অভিনয় খুব মিস করব রাহুলদা। তোমাকে আর রোজ দেখতে পারব না। খুব মন খারাপ হচ্ছে।’

দেশের মধ্যে ধরাবাহিক শেষ হওয়ার ফলে অনুগামীরা ও তাদের নিজের মনের কষ্টের কথা জানিয়েছেন রাহুল রুকমাকে। এক জনৈক নেটিজেন বলেন ”তোমাদের দিয়েই তো দিন শুরু হত, তোমাদের নিয়েই আলোচনা করতাম। এবার কাদের নিয়ে কথা বলব!” তবে রাহুল আশ্বাস দিয়েছেন রাজা মাম্পি জুটি ফের নতুনরূপে একই ফ্রেমে ফিরবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles