টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে বলিউডে অভিনয় করে এই মুহূর্তে তিনি অন্যতম জনপ্রিয় মুখ। তার অভিনয় নিয়ে রীতিমত মুগ্ধ সকলেই। অভিনেত্রী ব্যক্তিগত জীবনে যতই চড়াই-উৎরাই থাকুক ছেলে ঝিনুকের সাথে শ্রাবন্তীর সম্পর্ক আজও একই রকম।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছেলে অভিমুন্য সাথে দীর্ঘদিনের সম্পর্ক। ছেলের সম্পর্কের কথা খুব ভালোভাবেই জানেন মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি
ছিল দামিনীর জন্মদিন। বউমার জন্মদিনে গিফট না দিয়ে থাকা যাবে না।তাই দামিনীর জন্মদিনে দামি ক্যামেরা গিফট করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
পাশাপাশি সোমবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। মধ্যরাতে কেক কেটে সেলিব্রেশন মেতে ওঠেন সকলেই।তারপরেই দামিনীর সাথে সেলফি তুলে নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করে নেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন হ্যাপি বার্থডে বিউটিফুল।
শ্রাবন্তীর ছেলে অভিমুন্যও তার গার্লফ্রেন্ডের সাথে ছবি শেয়ার করেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছেন। একের পর এক বিবাহ বিচ্ছেদ হলেও ছেলের সাথে বন্ধুর মতোই মেশেন শ্রাবন্তী। এমনকি তাদের সম্পর্কের কথা ও দামিনী পরিবারের সাথে খুবই ভালো সম্পর্ক অভিনেত্রীর। সংবাদমাধ্যমে কাছে অভিনেত্রী জানান “দামিনি তো এখন তার অভিভাবক।”





