বান্ধবী রুক্মিণীকে নিয়ে মালদ্বীপে দেব, সঙ্গে অভিনেত্রীর মা-ও, বিয়ে কী তবে বিচেই সারছেন তারকা জুটি?

গতকাল থেকেই দেবের ‘এমনি’ ক্যাপশন দিয়ে পোস্ট চোখে পড়ছে। তাঁর ছবি দেখে স্পষ্ট যে তিনি দেশের বাইরে কোনও বিচে ঘুরতে গিয়েছেন। আর একটু সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে যে তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্রও রয়েছেন তাঁরই সঙ্গে।

একসঙ্গে ফের মালদ্বীপে পাড়ি দিয়েছেন তারা। আর সবথেকে বড় খবর যে এবার তাদের সঙ্গে রয়েছেন রুক্মিণীর মা-ও। তবে কী বিচেই বিয়েটা সেরে ফেলছেন তারা? এমন গুঞ্জনও উঠল বটে। তবে ভালোভাবে খোঁজ নিতেই সামনে এল আসল কথা। রুক্মিণীর মায়ের ৬০তম জন্মদিন পালন করতেই মালদ্বীপ ট্যুরে গিয়েছেন তারা।

গত কয়েকদিন ধরেই কিছু ছবি পোস্ট করছেন তাঁরা দু’জনেই। একসঙ্গে কোনও ছবি অবশ্য শেয়ার করেন নি তারা। এর মধ্যে একটা ছবিতে আবার পানীয়র গ্লাস হাতে মায়ের সাথে ছবি তুলেছেন রুক্মিণী। এখানেও ব্যকগ্রাউন্ডে নীল জল। আর ক্যাপশন বুঝিয়ে দিচ্ছেন মাকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি কতটা খুশি!

প্রথম প্রথম নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও এখন তারা নিজেদের নিয়ে বেশ খোলামেলা। যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেন নি তারা এখনও পর্যন্ত। তবে একে অপরের ছবিতে তাদের কমেন্ট দেখে আর বুঝতে বাকি থাকে না যে তারা একে অপরের কতটা কাছের।

গত বছরও একসঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন দেব ও রুক্মিণী। এই সময়ও তারা অবশ্য একসঙ্গে ছবি শেয়ার করেন নি। তবে একই জায়গায় একই সময়ে তাদের ছবি শেয়ার করতে দেখে সকলেই বুঝতে পেরেছিলেঞ্জে তারা একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন। এরপর সেই বছরই তারা আইসল্যান্ডে গিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

তাদের দুজনের ছবিতেই তাদের অনুরাগীরা নানান কমেন্ট করেছেন। কারোর দাবী, “এবার বিয়েটা হয়েই যাক। তাহলে আর এভাবে আলাদা আলাদা ছবি দিতে হবে না”। প্রসঙ্গত, দেবের হাত ধরেই অভিনয়ে পা রেখেছিলেন রুক্মিণী মৈত্র। একসঙ্গে জুটি বেঁধে ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’এর মতো ছবিতে অভিনয়ও করেন তারা। এরপর তাঁদের একসঙ্গে দেখা যেতে চলেছে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ।

আরও অন্যান্য খবর