“রুক্মিণীর মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, এখন সবাই হাসছে”, ট্রোলারদের সপাট জবাব দিলেন দেব

টলিউডের অন্যতম ফেভারিট কাপল হল এই জুটি। নয় নয় করে অনেক কটা ছবি একসঙ্গে করে ফেলেছেন তাঁরা। রিয়েল লাইফের ভালোবাসা ফুটে ওঠে রিল লাইফের স্ক্রিনে। টলিউড স্টার দেব ও রুক্মিণীর খুনসুটি পুরনো ভালোবাসা প্রায়শই প্রকাশ্যে আসায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি রুক্মিণী এরকমই একটি খুনসুটি পূর্ণ পোস্ট দিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়।

কবিতা পড়তে ভালোবাসেন রুক্মিণী সেই কথা তিনি জানিয়েছিলেন দেবকে। সঙ্গে সঙ্গে দেব রুক্মিণীকে একটি কবিতা লিখে পাঠিয়ে দেন এবং রুক্মিণীও সেটি পোস্ট করেন মজার ছলে। বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যম সেই খবরকে ব্যঙ্গাত্মক পূর্ণভাবে প্রকাশ করে তারপরে যা হয় আর কি! ট্রোলের শিকার হন দেব। ‌”দেব নাকি কবি” ইত্যাদি মন্তব্যে কালকে সারাদিন পরিপূর্ণ ছিল সোশ্যাল মিডিয়া। তবে সেই ট্রোলের সাফ উত্তর দিলেন দেব।

তিনি একটি পোস্ট করে লিখেছেন যে, যারা ভালোবাসার তারা ভালবাসবে, যারা ঘেন্না করার তারা ঘেন্না করবে, যারা ট্রোল করে তারা ট্রোল করবে, যদিও মিডিয়া কী করবে সেটা উহ্য রেখেছেন দেব। তিনি রুক্মিণীর মুখে হাসি ফোটানোর জন্য এই কবিতা লিখেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে এটা অনেকের মুখে হাসি ফোটাচ্ছে।

https://twitter.com/idevadhikari/status/1282954725168537605?s=20

দেবের এই সপাট জবাবে এখন মুখ বন্ধ ট্রোলারদের। রুক্মিণী সঙ্গে সম্পর্ক বহু দিনের। টলিউডে একের পর এক হিট ছবি দুজনেই উপহার দিয়েছেন। দুজনে একসঙ্গে ঘুরতেও যান। নিজেদের সম্পর্ক নিয়ে কোনোরকম লুকোছাপা করেননি দেব- রুক্মিণী। প্রায়শই একে অপরের সঙ্গে খুনসুটি করে থাকেন। সেই খুনসুটি যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় তখন সেই নিয়ে কিছু কুরুচিকর ট্রোল করেন ট্রোলাররা। এই ব্যাপারে কিছু সংবাদ মাধ্যমের ভূমিকাও কহতব্য নয়। তাই সবকিছু নিয়ে খিল্লি করা মানুষদের এবার নিজের একটা পোস্টটি চুপ করিয়ে দিলেন অভিনেতা ও সাংসদ দেব।

RELATED Articles

Leave a Comment