৭২ দিন আগে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু তাঁকে নিয়ে চর্চা এখনো কমেনি। তার অস্বাভাবিক মৃত্যু রহস্যের তদন্তভার এখন গিয়েছে সিবিআইয়ের হাতে। এর মধ্যেই আজ থেকে ঠিক এক মাস আগে ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’।
সেই ছবির জন্য সুশান্ত কত পারিশ্রমিক নিয়ে ছিল সেটা জানেন? সম্প্রতি জানা গেল সেই রিপোর্ট।
সুশান্ত ‘দিল বেচারা’ ছবির জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এই ছবির পরিচালক মুকেশ ছাবরার পরিচালক হিসাবে এটি প্রথম ছবি। তিনি সুশান্তর বন্ধু তাই বন্ধুর প্রথম ছবির জন্য মাত্র তিন কোটি টাকা নিয়েছিলেন সুশান্ত, জানা গিয়েছে। যদিও, প্রত্যেক সিনেমার জন্য ৬-৭ কোটি টাকা পারিশ্রমিক নিতেন সুশান্ত। বন্ধুর ছবির জন্য মাত্র ৩ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হয়ে যান সুশান্ত। কিন্তু নিজের ছবি মুক্তি পাওয়ার আগেই মারা যান সুশান্ত।
অন্যদিকে, এই ছবির শুটিংয়ের সময় নাকি সুশান্ত সিং রাজপুত ছবির নায়িকা সঞ্জনা সাংঘির শ্লীলতাহানি করেন। এই খবর শোনার পর হতবাক হয়ে যান সুশান্ত। শেষ পর্যন্ত এই নিয়ে সাংবাদিক সম্মেলন পর্যন্ত ডাকতে হয় সুশান্তকে। সুশান্তের মৃত্যুর পর বিষয়টি নিয়ে মুখ খোলেন সঞ্জনা সাংঘি। তিনি জানান, সব মিথ্যে রটনা করা হয়েছে।





