প্রকাশ‍্যে সুশান্তের ‘দিল বেচারা’র টাইটেল ট্রাকের টিজার! আগামীকাল মুক্তির অপেক্ষায়!

সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই আগ্রহের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’। মুক্তির এক দিনের মাথাতেই এই ছবির ট্রেলার ভেঙেছে অ্যাভেঞ্জার্সের রেকর্ড। মুক্তির দু’দিনের মধ্যেই এই ছবির ট্রেলারের ভিউ ৫০ মিলিয়ন অতিক্রম করেছে। আগামীকাল শুক্রবার, ১০ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবির টাইটেল ট্র‍্যাক। বৃহস্পতিবার এই গানের প্রথম ঝলক সামনে আনল ডিজনি প্লাস হটস্টার।

https://twitter.com/arrahman/status/1281104945744240642?s=20

টিজারে দেখা গেল সদাহাস্যময় ম্যানির ঝলক।একটি ডান্স পারফরম্যান্সের জন্য ওয়ার্ম আপ করতে দেখা গেল তাঁকে। স্পোর্টস জার্সি, সোয়েটপ্যান্ট, স্নিকারে ডান্স ফ্লোরে স্লাইড করে হাঁটলেন সুশান্ত। গানের খুব বেশি ঝলক ধরা পড়ল না মাত্র ৯ সেকেন্ড দীর্ঘ এই টিজারে। ‘দিল বেচারা’ গোটা মিউজিক অ্যালবামটি কম্পোজ করেছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। ছবির ট্রেলারে রহমানের গলায় ‘দিল বেচারা..ফ্রেন্ডজোন কা মারা’ গানের লাইন ইতিমধ্যেই শুনেছে দর্শক।

এদিন এই ঝলক শেয়ার করে ডিজনি প্লাস হটস্টারের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লেখা হয়, ‘ম্যানির প্রাণবন্ত ঝলক এইভাবেই কিজিকে হতচকিত করে দেয়…নিয়ে হাজির হচ্ছি ম্যাস্ট্রো এ আর রহমানের ম্যাজিক, দিল বেচারা টাইটেল ট্রাক আসছে আগামিকাল দুপুর ১২টায়’।

উল্লেখ্য এই গানটি একটা শটে নেওয়া হয়েছে। মানে লাইভ ডান্স পারফরমেন্সে যেমন হয় তেমনই, শ্যুটিংয়ের মাঝে অ্যাকশনের পর কাট হয়েছে গোটা গান শেষে। পরিচালক মুকেশ ছাবরা জানান, ‘এটা আমার অন্যতম ফেবারিট গান এই ছবির অ্যালবাম থেকে, এটাই সুশান্তের শ্যুট করা শেষ গান, খুব স্পেশ্যাল আমার কাছে’। তিনি আরও যোগ করেন ‘ফারহা খানের সঙ্গে গোটা একটি দিন সুশান্ত রিহার্সাল করেছিল। ব্যাস, তারপর একটা শটেই শ্যুটিং। এই গানের চিত্রায়ণ করাটা খুব সহজ কারণ সুশান্ত দুর্দান্ত ডান্সার ও সবকিছুকে খুব সহজ করে দিত, মনে হল এফর্টলেস’।

২৪শে জুলাই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র। সুশান্তের প্রতি শ্রদ্ধার্ঘ হিসাবে সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন-সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ করা হবে এই ছবির স্ট্রিমিং।

আরও অন্যান্য খবর