তিনি নাকি বিধ্বস্ত! প্রকাশ্যে কপূর পরিবারে তাঁর পার্টিরত ছবি! দুঃখটা অভিনয় নয় তো?

তিনি বিধ্বস্ত, তিনি মানসিকভাবে ক্লান্ত। বুঝতে পারছেন না তাঁর দোষ কোথায়। ফোন ধরলেই কাঁদছেন। এমনটাই জানাচ্ছে করণ জোহরের ঘনিষ্ঠ বন্ধুরা। সুশান্ত সিংয়ের আত্মহত্যার জেরে নেটিজেনদের ব্যাপক রোষের মুখে পড়েছেন বলিউডের এই প্রভাবশালী প্রযোজক-পরিচালক। সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন ধর্মা প্রধান। দু’দিন আগেই করণ জোহরের এক ঘনিষ্ঠ বন্ধু দাবি করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, বুলিং এবং সুশান্তের আত্মহত্যার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন করণ জোহর।

কিন্তু বুধবার রাতে রণবীর কপূরের বাড়ির পার্টিতে উপস্থিত করণের ভাইরাল হওয়া ছবিতো বলছে সম্পূর্ণ অন্য কথা! নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে ‘খোশমেজাজেই’ দেখা মিলল কপূর-জোহরদের। উপলক্ষ‍্য ছিল নীতু কাপুরের ৬২তম জন্মদিন। ঋষি কাপুরহীন নীতুর এই জন্মদিনটা স্পেশ্যাল করে তুলতে পার্টির আয়োজন করেছিলেন তাঁর ছেলেমেয়ে রণবীর ও ঋদ্ধিমা।

কপূর পরিবারের এই আনন্দে যোগ দেন রণবীর ও তাঁর বান্ধবী আলিয়ার কাছের মানুষ করণ জোহরও। উল্লেখ্য রণবীরের আগামী ছবি ব্রহ্মাস্ত্রের প্রযোজকও যে করণ‌ই। নীতু কপূর সোশ‍্যাল সাইটে এই ছবি শেয়ার করে লেখেন, ‘তাঁরাই সবচেয়ে বড়লোক যাঁদের কাছের মানুষরা সঙ্গে আছে! আমাদের সবার প্রয়োজন ভালোবাসা, সমর্থন আমাদের ভালোবাসার মানুষদের কাছ থেকে, আজীবন!! আমার মনে হচ্ছে আমি আজ সবচেয়ে বেশি ধনী।’

এই ছবিতে নীতু কাপুরকে কেক খাওয়াতে দেখা গেল রণবীর-ঋদ্ধিমা ও তাঁর কন্যা সামারাকে। সুশান্তের মৃত্যু ও ট্রোলাদের জন্য যে করণ ভেঙে পড়েছেন মানসিকভাবে তিনি পার্টিতে কীভাবে ব্যস্ত হয়ে পড়লেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না নেটিজেনরা।

কেজোর মানসিকভাবে ভেঙে পড়বার কাহিনি সম্পূর্ন মিথ্যা বলেই মত নেটিজেনদের, পাশাপাশি করণের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। একজন কমেন্ট বক্সে লেখেন, ‘এই ধরণের হিপোক্রেসি তো আর সহ্য হচ্ছে না’। অপরজন লেখেন, ‘এই করণ জোহর নাকি কাঁদছিল, দেখে তো একেবারেই মনে হচ্ছে না।’

আরও অন্যান্য খবর