বাঙালি এই মডেল কন্যা খবরের শিরোনামে উঠে এসেছিলেন আজ থেকে ঠিক ১০ বছর আগে।২০১০ সালে একটি রিয়েলিটি শোতে রাহুল মহাজনকে বিয়ে করেছিলেন ডিম্পি গাঙ্গুলি। তবে চার বছর পরে গার্হস্থ্য হিংসার কারণে ডিম্পি-রাহুলের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
তবে ডিম্পির জীবন থেমে থাকেনি। এরপর দুবাইয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রোহিত রায়কে বিয়ে করেন ডিম্পি গাঙ্গুলী। কিছুদিন আগেই পুত্রসন্তানের মা হয়েছেন। তার আগে এক কন্যা সন্তানও রয়েছে তার। এবার বিজয় দশমীর দিনে ছেলেকে মুখে ভাত দিলেন মা বাবা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়েছে।
পোস্টে ক্যাপশন এফবি লিখেছেন যে মামার অনুপুস্থিতিতে মা ও বাবাই ছেলের মুখে ভাত দিচ্ছে। মায়ের হাতে ভাত খেয়ে ছোট্ট ছেলে বেশ খুশি তা বোঝা যাচ্ছে তার চোখ মুখের এক্সপ্রেশন দেখেই। এরপরে অন্নপ্রাশনের যে নিয়ম নীতি সেখানে পেন বাছতে দেখা যায় তার পুঁচকে ছেলেকে। ফলে ছেলে যে বড় হয় পড়াশোনা এবং পরবর্তীকালে লেখালেখির কাজে যেতে পারেন তা মনে করছেন এই দম্পতি।
একদম ঘরোয়াভাবে স্বামী কন্যা ও পুত্রন্তানকে নিয়ে এই অন্নপ্রাশন অনুষ্ঠান পালন করেছেন ডিম্পি নিজে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে আপ্লুত নেটিজেনরা। আপনিও দেখে নিন তাঁদের সেই ঘরোয়া অনুষ্ঠানের মিষ্টি ছবিগুলো…





