তার নাম মিস্টার পারফেকশনিস্ট কিন্তু তিনি মাঝে মাঝে এমন কাজ করে বসেন যা শুনলে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে আপনার। কিছুদিন আগেই আমির খান খবরের শিরোনামে এসেছিলেন কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে। তবে তার ব্যবহার যে এত খারাপ সেটা জানা ছিল না কারোর। তার চুড়ান্ত অভদ্রতা নিয়ে একবার মুখ খুলেছিলেন দীপিকা পাড়ুকোন।
সম্প্রতি তিনি ভাগ করে নিয়েছেন তার বলিউডের পা রাখার সময়কার কথা। ছোটো থেকেই ইন্ডাস্ট্রির বহু মানুষের সাথেই তার পরিচিতি ছিল।একবার পরিবারের সাথে আমির খানের বাড়িতে এসেছিলেন দীপিকা। সাথে তার বাবা,মা, এবং দিদিও ছিল।
১৩ বছর বয়সী ছোটো দীপিকার সাথে কথা বার্তা বলেন আমির খান। বিভিন্ন বিষয়ে কথা বলার ফাঁকে ছবি ক্যামেরা বন্দী হয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে তাকে খেতে দেননি আমির খান।অথচ তার সামনে বসেই নিজে প্লেট ভর্তি করে খেয়েছেন।কিন্তু দীর্ঘক্ষণ পরেও তাকে কিছুই দেওয়া হয়নি।
আমিরের পাতে দিব্যি রয়েছে-ডাল, ভাত আর দই, অন্যদিকে ছোটো দীপিকা খিদের জ্বালায় অস্থির। যদিও লজ্জার জন্য কিছু বলতে পারেনি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনি বিস্ফোরণ ঘটান অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে। তারপরে অনেক সময় পেরিয়ে গেছে। বর্তমানে তিনি বলিউডের অন্যতম অভিনেত্রী। মজার ছলে এঘটনা তার মনে রেখে দিয়েছেন।






