চলতি বছরের ইন্ডিয়ান আইডল বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। সেখানে উত্তরাখণ্ডের পবনদীপ এবং বনগাঁর অরুণিতার কেমিস্ট্রি সাধারণ মানুষের ভীষণ পছন্দ ছিল। আর এবার এই জুটিকে দেখা গেল একসঙ্গে জমিয়ে নাচ করতে।
শেষে সেরার সেরা হয়ে ৫০ লক্ষ টাকা এবং ট্রফিসহ মারুতি অলটো কে টেন পেয়েছেন পবনদীপ। সঙ্গে রয়েছে আরও উপহার। এইভাবে ধীরে ধীরে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন পবনদীপ। এবার শো শেষ হওয়ার পর সামনে এসেছে পবনদীপের এক অন্য রূপ। সামনে এসেছে কিছু ভিডিও।
শো চলাকালীন অরুণিতার সঙ্গে পবনদীপের সম্পর্ক নিয়ে অনেক মজা করা হয়েছে। এমনকি স্টেজে একসঙ্গে জুটি বেঁধে গানও গেয়েছেন দুজনে। কিন্তু শেষ বাজি মেরেছেন পবনদীপ। সঙ্গে জানা গেল, শুধু গান নয় ড্রামও বাজাতে পারেন তিনি। গানের পাশাপাশি বাদ্যযন্ত্রেও ভালো দখল রয়েছে পবনদীপের।
এরই সঙ্গে জানা গিয়েছে দেবের সিনেমায় দেবের লিপে গান গাওয়ার সুযোগ পেয়েছেন পবনদীপ রাজন। তাঁর ভক্তরা এভাবেই তাঁকে ধীরে ধীরে ওপরে উঠতে দেখতে চান। তবে অনেকেই এরকম রিয়্যালিটি শো থেকে জিতে কিছুদিন পর গায়েব হয়ে যান। অনেক প্রতিভা এরকমভাবে হারিয়ে গিয়েছে। সে ক্ষেত্রে সেদিকে খেয়াল রাখতে হবে পবনদীপকে। কিন্তু এখন পবনদীপের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর আরও এক প্রতিভা ফুটে উঠেছে।
এরইমধ্যে অরুণিতা, পবনদীপ ও সম্মুখ প্রিয়া একসঙ্গে গান গেয়েছেন। এরপর একসঙ্গে নাচতেও দেখা গেল তিন প্রতিযোগীকে। সেই ভিডিওই ভাইরাল হয়েছে নেটপাড়ায়। কালো প্যান্ট-শার্ট এবং চকলেট কালারের লেদার জ্যাকেটে ভিডিওতে ধরা দিয়েছেন পবনদীপ।
পাশাপাশি সেই ভিডিওতে ছিলেন সম্মুখ প্রিয়া ও অরুণিতাও। এই মুহূর্তে নিজের গ্রামে একটি মিউজিক স্কুল খোলার ইচ্ছা পবনদীপের। তবে এখন ঋত্বিক রোশনের নাচের সঙ্গে তাল মেলাতে দেখা গেল পবনদীপকে। সেই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে।
View this post on Instagram





