‘বেস্ট ফ্রেন্ড’ শাহরুখের ছেলের বিপদ, জানতে পেরে বিদেশ থেকে তড়িঘড়ি মুম্বাই ফিরলেন পরিচালক করণ জোহর

জন্ম থেকে বড় হতে দেখেছেন তাঁকে। এমনকি শৈশবে খেলার সঙ্গী ছিলেন তিনিই। আজ তাঁর এত বড় বিপদ শুনে কি করে না এসে থাকতে পারেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর। শাহরুখ-পুত্র আরিয়ান তাঁর ‘নিজের ছেলে’র থেকে কোন অংশে কম নয়। সেখানে আজ তাঁর গ্রেফতারের খবর শুনে বিদেশ থেকে মুম্বাই ছুটে এলেন করণ জোহর।

ছোটো থেকে আরিয়ানকে দেখে এসেছেন বলিউডের এই জনপ্রিয় পরিচালক। এমনকি শাহরুখ খানের বেশ ঘনিষ্ঠ বন্ধু তিনি। এদিন মুম্বাই বিমানবন্দরে নামতেই সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। সঙ্গে ছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রাও। চোখে চশমা, মুখে মাস্ক, সাদা-কালো ট্রাকসুট এবং ঝোলা ব্যাগ কাঁধে ধরা দিয়েছেন করণ জোহর। পাশাপাশি মনীশ মালহোত্রার পরনে ছিল কালো টি-শার্ট এবং হালকা নীল রঙের জ্যাকেট। সাংবাদিকদের এড়িয়ে কোনো কথা না বলেই গাড়িতে উঠে পড়েন বলিউডের এই জনপ্রিয় দুই তারকা।

শনিবার মা’দক কান্ডে আরিয়ান খানের নাম আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রিতে। এমনকি এদিন আরিয়ানের গ্রেফতার হওয়ার পর সারাক্ষণ বন্ধু শাহরুখ খানের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন করণ জোহর। সুযোগ পেয়েই চলে এসেছেন মুম্বাই। একসময়ে শাহরুখ খানের সঙ্গে বিচ্ছেদ ঘটলেও, শাহরুখ খানের স্ত্রী গৌরী এবং সন্তানের সঙ্গে সময় কাটিয়েছেন করণ।

তাঁর আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’তে শাহরুখ খানের পরিবারের সঙ্গে তাঁর ঘ’নিষ্ঠতার কথা বারবার উঠে এসেছে। সেখানে এমন একটি বিপদের সময়ে পাশে থাকবেন না, তা হয় না। তিনি যে পাশে থাকবেন এটা বলাই বাহুল্য। এমনকি শাহরুখ খানের ছেলের গ্রেফতারের খবর পেয়ে মন্নতে উপস্থিত হয়েছিলেন সলমন খানও। এরইসঙ্গে শাহরুখ খানের কাছে ফোন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল-সহ দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, আদিত্য চোপড়া, রোহিত শেট্টি এবং আরও অনেকে। এই বিষয়ে এখনও কেউই কোনো মুখ খোলেননি সংবাদমাধ্যমের কাছে।

গত শনিবার রাতে মাঝ সমুদ্রে এক প্র’মোদতরী থেকে ৮ জনকে আটক করেছিল এনসিবি। সেখানেই ছিলেন আরিয়ান খান। সেখান থেকে এনসিবি উদ্ধার করে নি’ষিদ্ধ মা’দক। রবিবার দিন আরিয়ান খানকে গ্রেফতার করা হয় এবং ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকবেন তিনি। এদিকে বলিউডের কিং খানের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। বিদেশ থেকে একে একে মুম্বাই চলে আসছেন সকলে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles