বাস্তবে উদয়ের মা’র বৌমা হিসাবে ভীষণ পছন্দ রিমলিকে! তবে কি রিয়েল লাইফেও রিমলিকেই বিয়ে করবে উদয় তথা জন?

প্রায়ই জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ তারকারা উপস্থিত হন। কখনও তাঁরা জি বাংলার সিরিয়ালের’ই চরিত্র হিসেবে এসে থাকেন। আবার কখনও ছবির প্রমোশনে, আবার কখনও রিয়েল লাইফ মা-বাবার সঙ্গে উপস্থিত হয়ে থাকেন অনুষ্ঠানে। এদিন এই জনপ্রিয় শোতে উপস্থিত হয়েছেন ‘রিমলি’ ধারাবাহিকের রিমলি ও উদয়। পাশাপাশি উদয়ের সঙ্গে উপস্থিত হয়েছেন উদয়ের মা এবং অন্যদিকে রিমলির সঙ্গে উপস্থিত অভিনেতা ইন্দ্রনীল। কিন্তু এদিন অনুষ্ঠানে এসে নিজের সুপ্ত ইচ্ছের কথা জানালেন উদয় তথা জনের মা।

আদতে এদিন ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে উদয় তথা অভিনেতা জনের মা জানালেন ছেলের বউ হিসেবে তাঁর রিমলিকে পছন্দ। সামনে এসেছে অনুষ্ঠানের একটি ঝলক যা দেখে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। জনের মাকে বলতে শোনা গিয়েছে, “আমার মনের মত একজন রয়েছে যে, এই মঞ্চেই উপস্থিত। আমার রিমলিকে বেশ পছন্দ।” তাতে হেসে গড়িয়ে পড়েছে অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি।

অনুষ্ঠান শুরুই হয়েছে উদয় আর রিমলির নাচ দিয়ে। সঙ্গে এদিনের পর্বে উপস্থিত হয়েছিলেন ‘আলো-ছায়া’ ধারাবাহিকের বাবান সঙ্গে তাঁর হবু শালি এবং ভাবনা ও তাঁর বাবা। সব মিলিয়ে এদিনের পর্ব হয়ে উঠেছিল জমজমাট। অন্যদিকে মাঝেমধ্যেই উদয় আর রিমলির সম্পর্ক নিয়ে রচনা ব্যানার্জিকে পেছনে লাগতে দিখা গিয়েছে। মূলত জনের মার ইচ্ছেপূরণের যথাসাধ্য চেষ্টা করেছেন অভিনেত্রী তথা অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি। পাশাপাশি অনুষ্ঠানের ঝলক দেখে সকলের মনে প্রশ্ন জেগেছে তাহলে কী রিমলিকে রিয়েল লাইফে বিয়ে করতে চলেছেন উদয়? রিল লাইফের সম্পর্ক কি পরিণতি পেতে চলেছে রিয়েল লাইফে?

তবে দুজনেই গোটা বিষয় এড়িয়ে গিয়েছেন। অন্যদিকে রচনা ব্যানার্জির খুনসুটি জারি ছিল গোটা অনুষ্ঠান জুড়ে। কিন্তু টলিউডের অনস্ক্রিন এই জুটি পুরো বিষয়টাই নাকচ করেছেন। তবে ভবিষ্যতের কথা কে বলতে পারে! দেখাই যাবে কি হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles