মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত ঝড় তুলেছে দেব-যীশু-ইধিকার খাদান (Khadaan)। প্রায় একই সময়ের মধ্যে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি সন্তান। তবে শুধুই সন্তান কিংবা খাদান নয় বছরের শেষে মুক্তি পেয়েছে মানসী সিনহার পরিচালিত দ্বিতীয় ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’।
দেবকে আমি অপমান করিনি: মানসী সিনহা
মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ’এটা আমাদের গল্প’ ২০২৪ সালের চূড়ান্ত হিট হওয়া ছবিগুলির মধ্যে একটি। একাধিক প্রতিকূলতা পার করে মুক্তি পেয়েছিল এই ছবি। অপরাজিতা আঢ্য, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি এই বছর কামাল করেছে। প্রথম ছবির দারুন সফলতার পর দ্বিতীয় ছবি তৈরি করা নিয়ে মানসী সিনহার কাছে আবদার করেছিলেন অনেকেই।

অবশেষে, ‘৫ নং স্বপ্নময় লেন’ নির্মাণ করেছেন তিনি। তবে ছবিমুক্তির পর একটি বিশেষ বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মানসী সিনহা। সেদিন ছিল দেবের খাদানের ফার্স্ট ডে ফার্স্ট শো। সিনেমা হলের বাইরে তখন দেবের অনুরাগী দের উন্মোদনা ছিল তুঙ্গে। আর সেই আওয়াজ ছাপিয়ে যায় হলের ভিতরেও। যা নিয়ে সরব হয়েছিলেন মানসী সিনহা।
আর এরপর দেব অনুরাগীদের বক্তব্য ছিল মানসী সিনহা দেবকে অপমান করেছেন। আর এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন স্বয়ং মানসী সিনহা। তিনি বললেন “সবাই আমায় ভুল বুঝছে। আমি দেবকে অপমান করিনি। এই বিষয়টি নিয়ে আমার দেবের সঙ্গে কথা হয়েছে।” এরপর তিনি বলেন, “অবশ্যই ভালোবাসা ভালো। কিন্তু ভালবাসতে গিয়ে অন্যের ক্ষতি করা সেটা কিন্তু ভালো নয়।”

আরও পড়ুনঃ যীশু-দেবের অফ স্ক্রীন বন্ধুত্ব! অন স্ক্রীনে তৈরি করল নতুন জাদু!
তিনি আরো বলেন, ‘এভাবে যারা বলছেন তাঁরা আসলে দেবকেও কিন্তু অপমান করছেন। কারণ সবাই কিন্তু এটাই ভাববে, এরাই দেবের সমর্থক যারা মানুষকে ভুল বুঝে আরেক জনকে খাটো করেন?’ আসলে এই উন্মোদনা প্রশংসনীয় এটি মেনে নিয়েই মানসীর বক্তব্য, প্রত্যেকটা সিনেমা হলের শব্দ সহনশীলতা নির্দিষ্ট থাকে। তার থেকে ছাপিয়ে গেলে সেই আওয়াজ কিন্তু রোখা যায় না। প্রসঙ্গত উল্লেখ্য, দর্শকদের ভালোবাসা পাচ্ছে মানসী সিনহার দ্বিতীয় ছবি। আর তার জন্যই বেশ খুশি তিনি।





