শিরদাঁড়ায় জোরালো আঘাত, আপাতত সম্পূর্ণ বিশ্রামে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এখন কেমন আছেন পরিচালক?

টলি জগতে পরিচালক হিসেবে বেশ নাম করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)। তাদের পরিচালিত একাধিক ছবিই হিট করেছে বক্স অফিসে। সদ্য আমার বস ছবির শুটিংয়ের পর তাদের হাতে নতুন ছবি বহুরূপী। জোরকদমে চলছে ছবির শুটিং। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী।‌ এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বয়ং পরিচালক শিবপ্রসাদকে।

বৃহস্পতিবার ছবির শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন শিবপ্রসাদ (Shiboprasad Mukherjee)। পরিচালক ভর্তি রয়েছেন হাসপাতালে।‌ পরিচালকের শিরদাঁড়ার এল ওয়ান এবং এল টুতে মারাত্মক আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

পরিচালকের স্বাস্থ্যের আপডেট দিয়ে এই সময়কে উইন্ডোজ প্রোডাকশনের তরফে জানানো হয়েছে, “৬ এপ্রিল বেলায় পরিচালকের সমস্ত রিপোর্ট আসবে। সেটা দেখে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা ঠিক করা হবে। আপাতত বেশ কিছুদিন শিবপ্রসাদকে (Shiboprasad Mukherjee) বিশ্রামে থাকতে হবে। বন্ধ রাখা হয়েছে ছবির শ্যুটিংও।”

শিবপ্রসাদের (Shiboprasad Mukherjee) স্বাস্থ্য সম্পর্কে তাঁর স্ত্রী জানিয়েছেন, “আপতত পরিচালককে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন শিবপ্রসাদ। তবে আগামী কয়েক সপ্তাহ শ্যুটিং সেট থেকে দূরে থাকতে হবে।”

বিগত কদিন ধরেই বহুরূপী ছবির শুটিং চলছে ব্যারাকপুরে। বৃহস্পতিবার ফ্লোরে শিবপ্রসাদ (Shiboprasad Mukherjee) ও আবীর শুটিং করছিলেন। এই থ্রিলার ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্য ও স্টান্ট রয়েছে। সেসময় শিবপ্রসাদের সঙ্গে অন্য এক জন অভিনেতার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল বলে খবর। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য শুটিংয়ের সময়েই কোমরে গুরুতর চোট পান শিবপ্রসাদ।

উল্লেখ্য, নন্দিতা-শিবপ্রসাদ জুটি সদ্য বহুরূপী ছবিটির ঘোষণা করেন।‌ কলকাতার আগে ছিল ছবির শুটিং হয়েছে বোলপুরের এক অংশে। বহুরূপী ছবিটি আগামী পুজোয় মুক্তি তারিখ রয়েছে।‌ এখন শিবপ্রসাদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত গোটা ইউনিট। বহুরূপী ছবি নিয়ে শিবপ্রসাদ (Shiboprasad Mukherjee) জানিয়েছিলেন, “২০১১ সাল থেকেই পরিকল্পনা ছিল এই ছবি তৈরি করার। মুক্তধারা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই বিষয় নিয়ে ছবির পরিকল্পনা চলছিল”

RELATED Articles