‘কোনও মন্তব্য করব না’, নওশাদের প্রসঙ্গ উঠতেই মুখে কুলুপ শওকতের, তৃণমূল-আইএসএফের নয়া সমীকরণ হচ্ছে নাকি ভাঙড়ে?

একটা সময় ছিল যখন একজনের নাম শুনলেই অন্যজন একেবারে ফোঁস কর উঠতেন। একে অপরকে শানানো, ধমকানোতে কখনই পিছিয়ে থাকতেন না কেউই। বিশেষ করে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) কথা শুনলেই কোনও না কোনও আক্রমণাত্মক মন্তব্য করতেনই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saokot Molla)। কিন্তু লোকসভা ভোটের আগে সব চুপ। আচমকাই নওশাদের প্রসঙ্গ উঠতেই কোনও মন্তব্য করতে রাজিই হলেন না তৃণমূল বিধায়ক।

ভাঙড়ের কোনও রাজনৈতিক সভা হোক বা সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলা হোক, সব জায়গাতেই নওশাদ সিদ্দিকির প্রসঙ্গ নিজেই টেনে এনে নানান মন্তব্য করতে শোনা গিয়েছে শওকত মোল্লাকে (Saokot Molla)। খু’নি থেকে শুরু করে চুনোপুঁটি, মা’দ’কদাতা নানান মন্তব্য করেছেন তিনি নওশাদের বিরুদ্ধে। কিন্তু আচমকাই কেন এমন উলাটপুরাণ?

দু’দিন আগেই যাদবপুর ও ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। সেখানে ডায়মন্ড হারবারে প্রার্থী হন নি নওশাদ। তা নিয়েও কোনও মন্তব্য শোনা গেল না শওকতের (Saokot Molla) মুখে। কেন এমন বদল হঠাৎ? ভাঙড়ে কী তাহলে শাসক দল ও আইএসএফের মধ্যে কোনও গোপন সমীকরণ তৈরি হচ্ছে? উঠছে এমনই প্রশ্ন।

যদিও সূত্রের খবর, দলের তরফে নাকি শওকতকে (Saokot Molla) নওশাদের বিষয়ে কোনও মন্তব্য করতে নিষেধ করা হয়েছে। সেই কারণেই শওকতের সাফ জবাব, “নওশাদকে নিয়ে কোনও মন্তব্য করব না”।

এদিকে নওশাদ কিন্তু বলছেন, “কে কোন কৌশলে আইএসএফ-কে বিপদে ফেলতে চাইছে সেটা বলা মুশকিল। হয়তো তাঁরা ভাবছে এই সব স্ট্র্যাটেজি করে আইএসএফের ভাবমূর্তি নষ্ট করে নিজেদের দিকে কিছু ভোট টানবে তৃণমূল। সেটা হবে না। মানুষ আমাদের সঙ্গে আছে। পঞ্চায়েত ভোটে আমাদের তিনজন কর্মী মারা গিয়েছেন। ক্ষতি হয়েছে প্রচুর কর্মীর। আর সে গুলো সবই হয়েছে শওকত মোল্লা (Saokot Molla) সাহেবের নির্দেশে। তাঁর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে”।

আইএসএফ বিধায়ক আরও বলেন, “আইনি লড়াই লড়ছি আমরা। NHRC যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাঁকে এক ইঞ্চি জমিও আইএসএফ ছেড়ে দেবে না। তাঁর বিরুদ্ধে আইনি এবং রাজনৈতিক লড়াই, দুই চলবে”।

বলে রাখি, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়তে চেয়েছিলেন নওশাদ সিদ্দিকি। এও বলেছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লরত প্রস্তুত। কিন্তু সেই কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী করেছে মজনু লস্করকে। এই নিয়ে যদিও নওশাদকে কম খোঁচা শুনতে হয়নি তৃণমূলের তরফে। তবে এবার শওকত মোল্লার (Saokot Molla) তাঁকে নিয়ে সুর নরম করার বিষয়টা যেন সকলকেই বেশ ভাবাচ্ছে।

আরও অন্যান্য খবর