‘শ্রাবন্তীকে ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করে নি’, ব্যক্তিজীবনে একাধিক চর্চা হতেই পারে, কিন্তু অভিনেত্রীর অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত পরিচালক শিবপ্রসাদ

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দেখা যায়। ‌ কখনও ছবি কখনও ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকেন তিনি। তার ফটো শুটের ছবি থেকে ব্যক্তিগত কোন মুহূর্তের ছবি সবই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। এত ছবির মধ্যে কিছু কিছু ছবিতে বেশ ট্রোলড হন অভিনেত্রী, তাও থেমে যাননি। ‌বারবার নেট নাগরিকদের কটুক্তি শুনতে হয় অভিনেত্রীকে। তার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কাটাছেড়া হয়। ‌নতুন কোন ছবি পোস্ট করলেই সেখানে কটাক্ষের বন্যা বয়ে যায়। ‌

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দর্শকদের ট্রোলের জবাবে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রাবন্তী (Srabanti Chatterjee)। ট্রোলারদের কিভাবে সামলান তার উত্তরে অভিনেত্রী জানাচ্ছেন,” সত্যি কথা বলতে, খারাপ লাগে। মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। যথেষ্ট লড়াই করে এই জায়গায় এসেছি। লোকে আমার স্ট্রাগলের কথা না ভেবে সমালোচনা করতে শুরু করে। সবাই তো আমার বাড়ি এসে দেখতে যাচ্ছে না, জীবনে আমাকে কতটা ভুগতে হয়েছে।”

একাধিক বিয়ে, বারবার ডিভোর্স, তারপর প্রেমে পড়া এসব বিষয়ে শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) নিয়ে চর্চা চলে। শ্রাবন্তী ভালো বউ না হতে পারলেও তিনি আদর্শ মা। স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুকে একাই মানুষ করেছেন অভিনেত্রী। ঝিনুক আজ‌ যুবক। তার জীবনেও ঘটেছে প্রেমের আগমন। দামিনী ঘোষ ঝিনুকের প্রেমিকা, পেশায় একজন মডেল। ‌ তার সঙ্গে নাকি বর্তমানে লিভ ইন সম্পর্কে রয়েছে অভিনেত্রীর ছেলে। প্রেমিকার সঙ্গে একাধিকবার বিদেশ ভ্রমণে গেছেন ঝিনুক।‌ বেশ কয়েক বছর ধরে সম্পর্ক রয়েছে তারা। একে অপরের জন্মদিনে বা কোন স্পেশালডেতে একসাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রাবন্তী পুত্র। সম্পর্ক নিয়ে কোন লুকোচাপা প্রথম থেকেই করেননি ঝিনুক।

সম্প্রতি, সাক্ষাৎকারে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জি (Shiboprasad Mukherjee)। তিনি বলেছেন, “কাবেরী অন্তর্ধানে শ্রাবন্তীকে আলাদা ভাবে কাজ করানোর সুযোগ পেয়েছি। আমার মনে হয় শ্রাবন্তীর দিকটা খুব কম চর্চা হয়, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের তুলনায়। আমার মনে হয় অভিনেত্রী হিসেবে শ্রাবন্তী এই ইন্ডাস্ট্রিতে আরো অনেক কিছু দেওয়ার আছে। আমি সম্প্রতি কৌশানি ও শ্রাবন্তীর সঙ্গে কাজ করলাম।”

পরিচালক (Shiboprasad Mukherjee) আরও বলেছেন, “আমার মনে হয় এই দুধরনের অভিনেত্রীকে এক্সপ্লোর করা হয়নি। বহুরূপীতে কৌশানিকে একদম অন্যরকম ভাবে দেখা যাবে সেখানে কৌশানি নিজেই অবাক হয়ে গেছিল। সেটা দেখলে বুঝতে পারবে লোকে যে এতটাও আলাদা হতে পারে। আমার এক্সিবিউটার বা ডিস্ট্রিবিউটাররা যারা কাট দেখেছে তারা বলেছে এটা শুধুমাত্র আপনার দ্বারাই সম্ভব। আমার মনে হয় ওর ভেতরে সেই গুণটা রয়েছে।”

আরও অন্যান্য খবর