Anwarul Azim dead body found from New Town: ভারতে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। প্রায় ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এবার নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে উদ্ধার হল বাংলাদেশের সাংসদের (Bangladeshi MP) মৃতদেহ। এই ঘটনায় ঘনাচ্ছে রহস্য (Anwarul Azim dead body found from New Town)। তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলাদেশের সাংসদের খুনের ঘটনায় দুই দেশের কূটনৈতিক মহলেই শোরগোল শুরু হয়েছে।
কী ঘটেছে ঘটনাটি (Anwarul Azim dead body found from New Town)?
জানা গিয়েছে, গত ১২ মে চিকিৎসা করানোর জন্য কলকাতা এসেছিলেন বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের সাংসদ (Bangladeshi MP) আনোয়ারুল আজিম (Anwarul Azim)। কলকাতায় আসার পর থেকেই নিজের পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করেন নি তিনি। ১৪ মে থেকে তাঁর মোবাইল বন্ধ ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁর (Anwarul Azim) মোবাইল টাওয়ারের শেষ লোকেশন ছিল উত্তরপ্রদেশ।
এদিকে আনোয়ারুলের (Anwarul Azim) সঙ্গে যোগাযোগ না করতে পেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে সাংসদের (Bangladeshi MP) পরিবার। সেখান থেকে প্রধানমন্ত্রী দফতর থেকেই দিল্লি ও কলকাতার বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই থেকেই বাংলাদেশের ওই সাংসদের খোঁজ শুরু করে বাংলাদেশ দূতাবাস ও বিধাননগর থানার পুলিশ। পুলিশের অনুমান ছিল, খুন হয়ে থাকতে পারেন ওই সাংসদ। এরপর নিউটাউনের এক আবাসন থেকে উদ্ধার হল সাংসদের মৃতদেহ (Anwarul Azim dead body found from New Town)।
পুলিশ সূত্রে খবর, কলকাতায় এসে বরানগরে তাঁর দীর্ঘ পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন ওই সাংসদ (Bangladeshi MP)। সেখানে ২ দিন ছিলেন তিনি। ১৪ মে আনোয়ারুল (Anwarul Azim) গোপালকে জানান, তিনি বিশেষ প্রয়োজনে বাইরে যাচ্ছেন কিন্তু সেদিনই ফিরে আসবেন। তার পরের দিনও তিনি না ফেরায় থানায় নিখোঁজ ডায়েরি করেন গোপাল। সাংসদকে (Anwarul Azim) ফোনে যোগাযোগ করলেও ফোন সুইচড অফ বলে।
অন্য এক তথ্য জানাচ্ছে, নিউটাউনের এক বিলাসবহুল আবাসনে নাকি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন ওই সাংসদ (Bangladeshi MP)। সেখানে এক মহিলা সঙ্গী-সহ আরও কিছুজন ছিলেন তাঁর সঙ্গে। সেই আবাসন থেকেই উদ্ধার হল সাংসদের মৃতদেহ (Anwarul Azim dead body found from New Town)। তাঁর মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য। কে বা কারা এই খুন করল, তা এখন জানা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ ও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ আধিকারিকরা। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
প্রসঙ্গত, এই আনোয়ারুল আজিম (Anwarul Azim) ২০১৪ সালে প্রথম সাংসদ (Bangladeshi MP) নির্বাচিত হন। পরপর তিনবার সাংসদ হয়েছেন তিনি। বাংলাদেশে আজিমের একটি ব্যবসা আছে বলেও খবর। সেই ব্যবসায় প্রচুর টাকা লাভ তাঁর। গতকাল, মঙ্গলবার বাংলাদেশের নানান সংবাদমাধ্যমে তাঁর নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসে। আর এবার উদ্ধার হল তাঁর মৃতদেহ (Anwarul Azim dead body found from New Town)।





