টলি জগতে পরিচালক হিসেবে বেশ নাম করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiv Prasad Mukherjee)। তাদের পরিচালিত একাধিক ছবিই হিট করেছে বক্স অফিসে। সদ্য আমার বস ছবির শুটিংয়ের পর তাদের হাতে নতুন ছবি বহুরূপী। জোরকদমে চলছে ছবির শুটিং। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বয়ং পরিচালক শিবপ্রসাদকে। সূত্রের খবর, বৃহস্পতিবার ছবির শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন শিবপ্রসাদ (Shiv Prasad Mukherjee)। পরিচালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জানা গেছে, বিগত কদিন ধরেই বহুরূপী ছবির শুটিং চলছে ব্যারাকপুরে। বৃহস্পতিবার ফ্লোরে শিবপ্রসাদ ও আবীর শুটিং করছিলেন। এই থ্রিলার ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্য ও স্টান্ট রয়েছে। সেসময় শিবপ্রসাদের সঙ্গে অন্য এক জন অভিনেতার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল বলে খবর। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য শুটিংয়ের সময়েই কোমরে গুরুতর চোট পান শিবপ্রসাদ (Shiv Prasad Mukherjee)।
বহুরূপী ছবির টিম সূত্রে খবর, পরিচালককে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। তবে পরিচালকের জন্য বন্ধ হয়নি শুটিং। বাকি অভিনেতাদের নিয়ে ছবির শুটিং চলছে নিয়ম মতো।
ইতিমধ্যেই পরিচালকের (Shiv Prasad Mukherjee) এমআরআই স্ক্যান হয়েছে। আপতত চিকিৎসদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শিবপ্রসাদের স্ত্রী জানিয়েছেন, “চিকিৎসকদের আশঙ্কা স্পাইনাল কর্ডে চোট পেয়েছেন পরিচালক। রিপোর্ট বলছে, হাড়ে চিড় রয়েছে। সবরকম পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা। আপতত পরিচালককে বিশ্রামের পরামর্শ দিয়েছেন তাঁরা, সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন শিবপ্রসাদ। তবে আগামী কয়েক সপ্তাহ শ্যুটিং সেট থেকে দূরে থাকতে হবে”।
উল্লেখ্য, নন্দিতা-শিবপ্রসাদ (Shiv Prasad Mukherjee) জুটি সদ্য বহুরূপী ছবিটির ঘোষণা করেন। কলকাতার আগে ছিল ছবির শুটিং হয়েছে বোলপুরের এক অংশে। বহুরূপী ছবিটি আগামী পুজোয় মুক্তি তারিখ রয়েছে। এখন শিবপ্রসাদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত গোটা ইউনিট। চিকিৎসকেরা কী বলেন সে দিকেই নজর গোট ছবির ইউনিটের।
বহুরূপী ছবি নিয়ে শিবপ্রসাদ (Shiv Prasad Mukherjee) জানিয়েছিলেন, “২০১১ সাল থেকেই পরিকল্পনা ছিল এই ছবি তৈরি করার। মুক্তধারা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই বিষয় নিয়ে ছবির পরিকল্পনা চলছিল”।





