দিশা পাটানি মানেই নতুন প্রজন্মের স্টাইল আইকন, ইন্টারনেট সেনসেশন তিনি। নিজের লাস্যময়ী রুপ ও শারীরিক আবেদন দিয়ে যে কোনও পুরুষের রাতের ঘুম কেড়ে নেওয়ায় সিদ্ধ হস্ত তিনি। যে কোনও ফটোশুটেই নিজের অনুরাগীদের একেবারে তাক লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তার কোনও ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়।
অনেক বছর ধরেই গুঞ্জন শোনা যায় দিশা পাটানি নাকি অভিনেতা টাইগার স্রফের সঙ্গে প্রেম করছেন। কোনও সংবাদমাধ্যমে এই কথা স্বীকার না করলেও ভ্যালেন্টাইন্স ডে তে হাতে আংটি পরিয়ে দেওয়া বা একসাথে ছুটি কাটাতে যাওয়া, সব ক্ষেত্রেই একসঙ্গে দেখা যায় দুজনকে। আপাতত এই জুটি মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। মুম্বই বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের আলাদা আলাদাই দেখা গিয়েছে। তাদের ছুটি যে বেশ ভালোই কাটছে তা তাদের সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়।
মালদ্বীপে গিয়ে বিভিন্ন ছবি পোস্ট করেছেন দিশা। তার মধ্যে দুটি ছবি বেশ ভাইরাল হয়েছে। একটি ছবিতে তাকে লাল বিকিনি পরা অবস্থায় দেখা গিয়েছে। এই ছবি দেখে উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। তার এই হট ও বোল্ড লুক নজর কেড়েছে নেট জনতার। সমুদ্রের উষ্ণতা যেন আরও কয়েক গুন বেড়ে গিয়েছে এই ছবির মধ্যে গিয়ে। দিশা এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। এরই সঙ্গে ভেসে আসে লাইক ও কমেন্টের ঝড়।
প্রসঙ্গত, দিশা পাটানি ২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোরে অংশগ্রহণ করে নিজের কেরিয়ার শুরু করেন। এরপর টাইগার শ্রফের সাথে ‘বেফিকরে’ গানে ভিডিও শুট করে বলিউডে প্রবেশ করেন। কিন্তু এতে দিশার ভাগ্যের চাকা ঘোরেনি। দিশা বলিউডে পরিচিত হন ‘এম এস ধোনি’ ছবির মাধ্যমে। এই ছবিতে ধোনীর প্রথম ভালোবাসা মেঘনার চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একে একে টাইগার শ্রফের সাথে বাঘি ২, সলমান খানের সাথে ভারত ছবিতে অভিনয় করেছেন তিনি। শেষ তাকে দেখা গিয়েছে অ্যাকশন-থ্রিলার ছবি মালঙ্গ-এ। তাঁর আগামী ছবি রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই-তে তাকে সলমনের বিপরীতে দেখা যাবে। এই ছবির শুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এছাড়াও, তিনি দিশা জনপ্রিয় ব্র্যান্ড ‘কেলভিন ক্লেইন’ ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও বেশ খ্যাতিলাভ করেছেন।
View this post on Instagram






